প্রকাশিত

০৭/০২/২০২৬ ০৫:৩১:৫২ অপরাহ্ন

সিলেট জুড়ে

সিলেটে ইইউ পর্যবেক্ষক দলের বৈঠক খন্দকার মুক্তাদিরের সঙ্গে

সিলেটে ইইউ পর্যবেক্ষক দলের বৈঠক খন্দকার মুক্তাদিরের সঙ্গে

প্রকাশিত: ০৭/০২/২০২৬ ০৫:৩১:৫২ অপরাহ্ন

ছবি: ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিলেট–১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের (ইইউ) প্রতিনিধি দল।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নগরের একটি অভিজাত হোটেলের হলরুমে ইউরোপীয় পার্লামেন্ট সদস্য (এমপি) ইভারস আইজাবসের নেতৃত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের প্রেস অফিসার এভারহার্ড লিউসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠকে পর্যবেক্ষক দল খন্দকার আব্দুল মুক্তাদিরের কাছে নির্বাচনী প্রচারের মাঠপর্যায়ের সার্বিক অবস্থা, ভোটারদের আগ্রহ, নির্বাচনের প্রস্তুতি, ভোটের দিন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং শান্তিপূর্ণ পরিবেশ নিয়ে তাঁর মতামত জানতে চান।

বৈঠক শেষে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ইইউ পর্যবেক্ষক দল মূলত জানতে চেয়েছে—নির্বাচনের পরিবেশ কেমন, ভোটারদের আগ্রহ কতটা এবং নারীসহ সব ধর্ম–বর্ণের মানুষের জন্য ভীতিহীন পরিবেশ আছে কি না। তবে তারা নিজেদের কোনো পর্যবেক্ষণ তুলে ধরেনি।

তিনি আরও বলেন, ইইউ কোনো দলের পক্ষে বা বিপক্ষে অবস্থান নেয়নি। তারা কেবল ভোটের সামগ্রিক পরিবেশ পর্যবেক্ষণের জন্য বাংলাদেশে এসেছে বলে জানিয়েছে।

বৈঠকটি সমন্বয় করেন সিলেট–১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের নির্বাচনী মিডিয়া সেলের সদস্য সাংবাদিক বদরুদ্দোজা বদর।

এইচ বি বা