প্রকাশিত

০৮/০২/২০২৬ ০৪:২১:৩১ অপরাহ্ন

সিলেট জুড়ে

সিলেটের সিলাম থেকে গ্রে*প্তা*র লায়েক মিয়া

সিলেটের সিলাম থেকে গ্রে*প্তা*র লায়েক মিয়া

প্রকাশিত: ০৮/০২/২০২৬ ০৪:২১:৩১ অপরাহ্ন

ছবি: ।

সিলেটের মোগলাবাজার থানার সিলাম থেকে লায়েক মিয়া (৫৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের অভিযোগ, তিনি একজন মাদক ব্যবসায়ী।

রবিবার (৮ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে মোগলাবাজার থানাপুলিশ।

লায়েক মিয়া মোগলাবাজার থানার নিজ সিলাম গ্রামের মৃত নানা মিয়া ওরফে ওয়ারিছ আলী ও মোছা. হাওয়া বিবির ছেলে।

এসময় লায়েকের বাড়ি থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধারের পর জব্দ করা হয়।

এ ব্যাপারে লায়েকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং ১৩/০৮/০২/২৬) দায়ের করে তাকে আদালতে সোপর্দের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।


এইচ বি বা