প্রকাশিত

০৯/০২/২০২৬ ০৪:৫১:৩০ অপরাহ্ন

সিলেট জুড়ে

শীষ মিয়া হ*ত্যা*কা*ণ্ড, বাবুল গ্রে*প্তা*র

শীষ মিয়া হ*ত্যা*কা*ণ্ড, বাবুল গ্রে*প্তা*র

প্রকাশিত: ০৯/০২/২০২৬ ০৪:৫১:৩০ অপরাহ্ন

ছবি: ।

শীষ মিয়া হত্যা মামলার প্রধান আসামি বাবুল মিয়াকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-৯ সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্পের একটি দল ও র‌্যাব-১৪।



সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত সোয়া ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ময়মনসিংহের সানকিপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।



বাবুল মিয়া সুনামগঞ্জের ধর্মপাশা থানার জিংগীগড়া এলাকার মৃত আমির উদ্দিনের ছেলে।



তিনি গত ৩১ ডিসেম্বর সুনামগঞ্জের ধর্মপাশা থানায় দায়েরকৃত শীষ মিয়া হত্যা মামলার (নং ২০) প্রধান আসামি। শীষ মিয়া ওই থানার লেঙ্গুর এলাকার বাসিন্দা ছিলেন ও গত ১৪ ডিসেম্বর তিনি নিখোঁজ হন এবং ২৮ ডিসেম্বর দাশপাড়া এলাকার একটি মসজিদের পুকুরে তার লাশ ভেসে উঠে।



এ ঘটনায় তার ভাই বাদী হয়ে একটি মামলা দায়ের করেছিলেন। এরপর র‌্যাব ছায়া তদন্ত শুরু করে।



বাবুলসহ এ মামলার মোট ৪জন আসামিকে গ্রেপ্তার করা হল।



বাবুলকে ধর্মপাশা থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।



এইচ বি বা