ছবি: ।
সিলেটের ছয়টি সংসদীয় আসনে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। ৬টি আসনে ৪ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। প্রচার-প্রচারণার শেষ দিন মঙ্গলবার পর্যন্ত প্রার্থীরা ভোটারদের ধারে ধারে গিয়েছেন। এখন অপেক্ষা ভোটের। নির্বাচনের তফশিল অনুযায়ী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। আঞ্চলিক নির্বাচন কমিশন সিলেট কার্যালয় সূত্রে জানা যায়, সিলেট-১ আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। সবাই বিভিন্ন রাজনৈতিক দল থেকে নির্বাচন করছেন। সিলেট-২ আসনে ৫ জন রাজনৈতিক দলের প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। সিলেট-৩ আসন থেকে ২ জন স্বতন্ত্র ও ৪ জন বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষে প্রতিদ্বন্দিতা করছেন। সিলেট-৪ আসন থেকে ৫ জন প্রতিদ্বন্দিতা করছেন, সবাই রাজনৈতিক দলের। সিলেট-৫ আসনে ৪ জন প্রতিদ্বন্দিতা করছেন, এ আসনে একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। সিলেট-৬ আসনে ৫ জন প্রতিদ্বন্দিতা করছেন, এ আসনেও একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
সিলেট-১ আসনে প্রতিদ্বন্দিতা করছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) সঞ্জয় কান্ত দাস (কাঁচি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মোহাম্মদ আনোয়ার হোসেন (কাস্তে), গণঅধিকার পরিষদের (জিওপি) আকমল হোসেন (ট্রাক), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. শামীম মিয়া (আপেল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মাহমুদুল হাসান (হাতপাখা), বাংলাদেশ জাতীয়তাবাদী দলের খন্দকার আবদুল মুক্তাদীর (ধানের শীষ), সমাজতান্ত্রিক দলের-বাসদ প্রনব জ্যোতি পাল (মই) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাওলানা হাবিবুর রহমান (দাঁড়িপাল্লা)। সিলেট-২ আসনে প্রতিদ্বন্দিতা করছেন গণফোরামের মো. মুজিবুল হক (উদীয়মান সূর্য), খেলাফত মজলিসের মুহাম্মদ মুনতাছির আলী (দেওয়াল ঘড়ি), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আমির উদ্দিন (হাতপাখা), জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী (লাঙ্গল) ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মোছা. তাহসিনা রুশদীর (ধানের শীষ)।
সিলেট-৩ আসনে প্রতিদ্বন্দিতা করছেন স্বতন্ত্র মোস্তাকিম রাজা চৌধুরী (ফুটবল), বাংলাদেশ খেলাফত মজলিসের মুসলেহ উদ্দীন রাজু (রিকশা), স্বতন্ত্র মইনুল বাকর (কম্পিউটার), বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মোহাম্মদ আব্দুল মালিক (ধানের শীষ), জাতীয় পার্টির মোহাম্মদ আতিকুর রহমান (লাঙ্গল) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের রেদওয়ানুল হক চৌধুরী (হাতপাখা)।
সিলেট-৪ আসনে প্রতিদ্বন্দিতা করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. জয়নাল আবেদীন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আরিফুল হক চৌধুরী (ধানের শীষ), জাতীয় পার্টির মোহাম্মদ মুজিবুর রহমান (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা সাঈদ আহমদ (হাতপাখা) ও গণঅধিকার পরিষদের জহিরুল ইসলাম (ট্রাক)।
সিলেট-৫ আসনে প্রতিদ্বন্দিতা করছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উবায়দুল্লাহ ফারুক (খেজুর গাছ), খেলাফত মজলিসের মোহাম্মদ আবুল হাসান (দেওয়াল ঘড়ি), বাংলাদেশ মুসলিম লীগের মো. বিলাল উদ্দিন (হারিকেন) ও স্বতন্ত্র মামুনুর রশীদ (ফুটবল)।
সিলেট-৬ আসনে প্রতিদ্বন্দিতা করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ সেলিম উদ্দিন (দাঁড়িপাল্লা), স্বতন্ত্র মো. ফখরুল ইসলাম (হেলিকপ্টার), জাতীয় পার্টির মোহাম্মদ আবদুন নূর (লাঙ্গল), গণঅধিকার পরিষদের জাহিদুর রহমান (ট্রাক) এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এমরান আহমদ চৌধুরী (ধানের শীষ)।
শুভ প্রতিদিন/এমকে