ভোট দিলেন বিএনপির প্রার্থী খন্দকার মুক্তাদির
ভোট দিলেন বিএনপির প্রার্থী খন্দকার মুক্তাদির
প্রকাশিত: ১২/০২/২০২৬ ১০:২৪:৫৮ পূর্বাহ্ন
ছবি: ।
সিলেট নগরীর শারদা হল কেন্দ্রে ভোট দিয়েছেন সিলেট-১ (সিলেট সিটি ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টায় সুরমা তীরবর্তী ভোটকেন্দ্র শারদা স্মৃতি হল কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। ভোটাধিকার প্রয়োগ শেষে মুক্তাদির বলেন, ভোটাররা স্বতস্ফুর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করলে বিজয় নিশ্চিত হবে। এখনো অনেকে বাসা-বাড়ি থেকে বের হননি। তবে নারী ভোটারদের উপস্থিতি ভালো রয়েছে। কিন্তু ধীর গতিতে নারীরা ভোট দিচ্ছেন। তিনি বলেন, নারীদের ভোট দ্রুত গ্রহণের জন্য সংশ্লিষ্টদের জানিয়েছে। কারণ নারীদের বাসা-বাড়িতে অনেক কাজ আছে। শারদা স্মৃতি কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ২ হাজার ৮৬৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ৭০৪ জন এবং নারী ভোটার ১ হাজার ১৬৪ জন। শারদা হল কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. আব্দুর রশিদ খান বলেন, সকাল ৯টা পর্যন্ত ২০২টি ভোট কাস্ট হয়েছে। তাদের মধ্যে নারীদের ভোট বেশি।
এইচ বি বা