ছবি: ।
শুভ প্রতিদিন ডেস্ক
এচিত্রটি সিলেট নগরের শেখঘাট মঈনুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের। বয়োবৃদ্ধ আব্দুল খালিককে হুইল চেয়ারে করে ভোট কেন্দ্রে নিয়ে এসেছেন পুত্র তাফদিল আহমদ পাবেল। তখন বেলা সোয়া এগারোটা। কেন্দ্রের ভেতরে প্রবেশ করে এদিকে ওদিক দেখছিলেন। সেখানে গিয়ে জানতে পারেন তিনতলায় বুথে তাঁর বাবার ভোট। অবাক হয়ে যান পাভেল। পরক্ষণে তিনি ঐ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার নূর মোহাম্মদ এগিয়ে এলেন তাঁর সাহায্যে। তিনি আনসার সদস্যদের দিয়ে আব্দুল খালিককে তিনতলার বুথে তোলার ব্যবস্থা করলেন। নিজেও ধরলেন পিতৃতুল্য এই বৃদ্ধের হুইল চেয়ারে। বুথে ঢুকে ভোট দিলেন তিনি। আনসার সদস্যসহ অনদের সহায়তায় আবারও নিচে নিয়ে আসা হয় তাকে। এসময় যেনো খুশিতে তার ভেতরটা আনন্দে ভরে গেলো তাঁর উঠলো। ভাঙা গলায় আস্তে বললেন ভোট দিতে পেরে অনেক খুশি তিনি।
তাঁর পুত্র তাফদিল জানান, তার পিতা বিএনপির একজন অন্ধ ভক্ত। ভোটে দেয়ার জন্য উন্মুখ ছিলেন। শরীর অনেক অসুস্থ, এরপরও তিনি ভোট কেন্দ্রে এসেছেন মনের জোরে। বহু দিন ধানের শীষে ভোট দিতে পারেননি তিনি। তাই তার ইচ্ছে পুরণে তিনি কেন্দ্রে নিয়ে এসেছেন। কুয়ারপার পয়েন্টে তাঁর পিতার ব্যবসা প্রতিষ্টান। তিনি একজন রাজনীতি সচেতন মানুষ। তাই এবার ভোট দিতে পেরে অনেক খুশি হয়েছেন। পাবেল বলেন, তিনতলায় বুথ দেখে আমি হতাশ হয়ে গিয়েছিলাম। তার পিতাকে ভোটের ব্যবস্থা করায় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তদের প্রতি কৃতজ্ঞতা জানান।
sa/shu