প্রকাশিত

১২/০২/২০২৬ ০৫:২১:১৫ অপরাহ্ন

রাজনীতি

আগামী কয়েক ঘণ্টা সর্বোচ্চ সতর্ক থাকুন : নাহিদ ইসলাম

আগামী কয়েক ঘণ্টা সর্বোচ্চ সতর্ক থাকুন : নাহিদ ইসলাম

প্রকাশিত: ১২/০২/২০২৬ ০৫:২১:১৫ অপরাহ্ন

ছবি: ।

জনগণের রায়ের মধ্যদিয়ে আগামীকাল থেকে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনে ১১ দলীয় ঐক্য মনোনীত প্রার্থী।


আগামী কয়েক ঘণ্টা ভোটারদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম।


আজ বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এমন মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক।



ফেসবুক পোস্টে তিনি বলেন, বাংলাদেশ আজ এক যুগ-সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। জনগণের রায়ের মধ্য দিয়ে আগামী কাল থেকে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে। আগামী কয়েক ঘণ্টা সর্বোচ্চ সতর্ক থাকুন।


তিনি আরো বলেন, ‘বাংলাদেশে নতুন সূর্যোদয়ের সাক্ষী হতে পরিবারের সব সদস্যকে নিয়ে দ্রুত ভোটকেন্দ্রে চলে আসুন।



পছন্দের প্রার্থীকে ভোট দিন। ভোটাধিকার হরণের যেকোনো অপচেষ্টা রুখে দিন।’



এইচ বি বা