প্রকাশিত

১৪/০২/২০২৬ ০৬:৪১:৪০ অপরাহ্ন

সিলেট জুড়ে

১০ বছরের কন্যা শিশুকে শ্বাসরোধে হত্যা হবিগঞ্জে !

১০ বছরের কন্যা শিশুকে শ্বাসরোধে হত্যা হবিগঞ্জে !

প্রকাশিত: ১৪/০২/২০২৬ ০৬:৪১:৪০ অপরাহ্ন

ছবি: ।

হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামে মনসুরা (১০) নামে শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটি ওই গ্রামের দিনমজুর কেনু মিয়ার মেয়ে। শনিবার বেলা ১টার দিকে গ্রামের পার্শবর্তী একটি হাওরের থেকে তার লাশ উদ্ধার করা হয়।


লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, শুক্রবার সকাল ৮টার দিকে মনসুরা অন্যদিনের মতো তাদের গরু ও ছাগলের জন্য ঘাস আনতে বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে নাছিরনগর উপজেলার সংলগ্ন একটি হাওড়ে যায়। এরপর আর বাড়ি ফেরেনি। তার পিতামাতা উভয়ই মাটি কাটা শ্রমিক।


ওসি আরও জানান, লাশ দেখতে পেয়ে স্থানীয়রা খবর দিলে পুলিশ তা উদ্ধার করে। লাশের গলায় কাপড় দিয়ে পেছানো ছিল। তাকে ধর্ষণের উদ্দেশ্যে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।



এইচ বি বা