প্রকাশিত

১৫/০২/২০২৬ ০৬:৩৮:৪৩ অপরাহ্ন

রাজনীতি

দেশের ইতিহাসে বেশি সমর্থন নিয়ে বিরোধী দল জামায়াত: রেজাউল করিম

দেশের ইতিহাসে বেশি সমর্থন নিয়ে বিরোধী দল জামায়াত: রেজাউল করিম

প্রকাশিত: ১৫/০২/২০২৬ ০৬:৩৮:৪৩ অপরাহ্ন

ছবি: ।

জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের বিজিত প্রার্থী রেজাউল করিম বলেছেন, আমি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে ফোন দিয়ে অভিনন্দন জানিয়েছি। যারা নির্বাচিত হয়েছেন, তারা সরকার গঠন করবেন। আমরা কিন্তু বিরোধী দল। বাংলাদেশের ইতিহাসে বেশি সমর্থন নিয়ে বিরোধী দল এটি।



রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।


ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিভিন্ন অনিয়ম, সহিংসতা ও পরবর্তী পরিস্থিতি নিয়ে এ আয়োজন করা হয়।


রেজাউল করিম বলেন, বিরোধী দল হচ্ছে সরকারের গুরুত্বপূর্ণ অংশ। সে অংশকে যদি অবরুদ্ধ করা হয়, তাদের যদি আবার দমন নিপীড়ন চালানো হয়, তাহলে আজকে যেভাবে গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার জন্য আমরা অগ্রসর হচ্ছি, সেটা বাধাগ্রস্ত হব।


এ সময় উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের আমীর ও লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের আংশিক) আসনের বিজিত প্রার্থী এসইউএম রুহুল আমিন, সহকারী সেক্রেটারি নাসির উদ্দিন মাহমুদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্যাহ পাটওয়ারী, লক্ষ্মীপুর শহর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান ও শহর শিবিরের সভাপতি ফরিদ উদ্দিন প্রমুখ।



এইচ বি বা