ছবি: ।
সিলেটের ৬টি সংসদীয় আসনে ২৯ লাখ ১৬ হাজার ৬০৭ জন ভোটারের মধ্যে গণভোট দিয়েছেন ১৪ লাখ ২০ হাজার ৫৫৬ জন, যা মোট ভোটারের ৪৮ দশমিক ৭১ শতাংশ। এর মধ্যে বৈধ ভোট ছিল ১২ লাখ ৭৬ হাজার ৭৫০টি এবং বাতিল হয়েছে ১ লাখ ৪৩ হাজার ৮০৬টি ভোট। ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট দিয়েছেন ৮ লাখ ৯ হাজার ৬৩৮ জন, অর্থাৎ ৬৩ দশমিক ৪১ শতাংশ ভোট ‘হ্যাঁ’-তে পড়েছে। ‘না’ এর পক্ষে ভোট দিয়েছেন ৪ লাখ ৬৭ হাজার ১১২ জন, যা ৩৬ দশমিক ৫৯ শতাংশ।
সিলেট রিটার্নিং কার্যালয় সূত্রে জানা যায়, সিলেট-১ আসনে ৬ লাখ ৮০ হাজার ৯৪৬ জন ভোটারের মধ্যে গণভোট দিয়েছেন ৩ লাখ ২৫ হাজার ৪৭৫ জন। বাতিল হয়েছে ২৩ হাজার ৮২৬টি এবং বৈধ ভোট ছিল ৩ লাখ ১ হাজার ৬৪৯টি। ‘হ্যাঁ’ এর পক্ষে পড়েছে ২ লাখ ৫ হাজার ৬১২টি ভোট ও ‘না’ এর পক্ষে পড়েছে ৯৬ হাজার ৩৭টি ভোট।
সিলেট-২ আসনে ৩ লাখ ৬৮ হাজার ৯১১ জন ভোটারের মধ্যে গণভোট দিয়েছেন ১ লাখ ৬৪ হাজার ২৮৫ জন। বাতিল হয়েছে ১৮ হাজার ৯৩টি ভোট। ‘হ্যাঁ’ এর পক্ষে পড়েছে ৯০ হাজার ৬৯১টি এবং ‘না’ এর পক্ষে পড়েছে ৫৫ হাজার ৫০১টি ভোট। এ আসনে ভোটকেন্দ্র ছিল ১২৯টি।
সিলেট-৩ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ১৫ হাজার ৯৭৬ জন এবং ভোটকেন্দ্র ছিল ১৫২টি। বৈধ গণভোট হয়েছে ১ লাখ ৮৭ হাজার ৭৮১টি এবং বাতিল হয়েছে ১৭ হাজার ৮৯৫টি। ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট পড়েছে ১ লাখ ১২ হাজার ৫১০টি ও ‘না’-এর পক্ষে পড়েছে ৭৫ হাজার ২৭১টি।
সিলেট-৪ আসনে ৫ লাখ ১২ হাজার ৯৩৩ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ২ লাখ ৭০ হাজার ১১১ জন। এ আসনে ভোটকেন্দ্র ছিল ১৭৩টি। ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৩৫ হাজার ৫৫৮টি ও ‘না’ ভোট পড়েছে ৯১ হাজার ১১৬টি। বাতিল হয়েছে ৪৩ হাজার ৪৩৭টি ভোট। সিলেট-৫ আসনে ৪ লাখ ২৮ হাজার ৭৫০ জন ভোটারের মধ্যে ১৫৯টি কেন্দ্রে ২ লাখ ১১ হাজার ৪৯১ জন গণভোট দিয়েছেন। ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট দিয়েছেন ১ লাখ ১৭ হাজার ৩৫৯ জন এবং ‘না’ এর পক্ষে দিয়েছেন ৭১ হাজার ৭৮৩ জন। সিলেট-৬ আসনে ৫ লাখ ৯ হাজার ৯১ জন ভোটারের মধ্যে ১৯৩টি কেন্দ্রে ২ লাখ ৪৩ হাজার ৫১৮ জন গণভোট দিয়েছেন। ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট দিয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৯০৮ জন এবং ‘না’ এর পক্ষে দিয়েছেন ৭৭ হাজার ৪০৪ জন।
শুভ প্রতিদিন/এমকে