তারা আমার সাথে খুবই বাজে আচরণ করেছে, দিল্লি থেকে সেই মাহাদীর ভিডিও বার্তা
তারা আমার সাথে খুবই বাজে আচরণ করেছে, দিল্লি থেকে সেই মাহাদীর ভিডিও বার্তা
প্রকাশিত: ১৮/০২/২০২৬ ০৩:৫১:৫৬ অপরাহ্ন
ছবি: ।
‘এসআই সন্তোষকে পুড়িয়েছি, বানিয়াচং থানা জ্বালিয়েছি’ পুলিশের সামনে এমন বক্তব্য দিয়ে আলোচনায় আসা হবিগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদী হাসান ভারতের দিল্লিতে অবস্থান করছেন। তার দিল্লি অবস্থান নিয়ে চলছে নানামূখ আলোচনা। মাহদীকে দিল্লিতে ইমেগ্রেশনে আটকে রাখা হয়েছে বলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন শুরু হয়। এরমধ্যে বুধবার সকালে নিজের ফেসবুক থেকে একটি ভিডিও বার্তা দেন মাহদী।ভিারতের দিল্লি এয়ারপোর্ট থেকে দেওয়া ওই ভিডিওবার্তায় তাকে ভারতে হয়রানি ও নির্যাতন করা হয়েছে বল অভিযোগ করেন। তাকে সাড়ে ১২ টার ফ্লাইটে দেশে ফেরত পাঠানো হচ্ছে বলেও জানান মাহদী।তার সাথে ঘটা সব ঘটনার ব্যাপারে দেশে এসে প্রেস কনফারেন্সে করবেন জানিয়ে ভিডিও বার্তায় মাহদী বলেন, আমার সাথে অনেকগুলো অপ্রীতিকর ঘটনা ঘটেছে। ৪০ মিনিটের মতো আমাকে কস্টডিতে আটকে রাখা হয়েছিলো। আমার সাথে খুবই বাজে আচণ করা হয়েছে। তারা আমাকে জেলে দিতে চেয়েছিলো। আমি জানি না আমি ঠিক কী করেছি।মাহদী বলেন, আমি তাদের বারবার বলেছি, আমি যদি কোন বেআইনী কাজ করে থাকি তাহলে আমার দেশের সাথে কথা বলেন, আমার হাই কমিশন বা সরকারের সাথে কথা বলেন। কিন্তু কেউ আমার কথা শুনেনি। তারা আমার সাথে খুবই বাজে আচরণ করেছে।তিনি আরও বলেন, আমার ১২টা ৪০ এর ফ্লাইট। আমাকে ইমিগ্রেশন দেওয়া হয়েছে। যারা আমার জন্য টেনশন করেছেন তাদের ধন্যবাদ। আমি এখন সেইফ আছি।ভিডিও বার্তায় মাহদী বলেন, একজন পুলিশ আমাকে শারিরীকভাবে হেনস্তা করেছে। তারা আমাকে জিজ্ঞেস করছিলো- আমি এসআ্ই সন্তোষকে হত্যা করেছে কী না। তারা আমার মোবাইল চেক করেছে। আমি দেশে এসে এব্যাপারে অ্যাকশন নেবো।জানা যায়, ইউরোপের দেশ ফিনল্যান্ডে যেতে ভিসা আবেদন করতে তিনি দিল্লিতে গেছেন মাহদী।মাহদী হাসান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব। গত জানুয়ারিতে তিনি শায়েস্তাগঞ্জ থানা পুলিশ কর্তৃক আটক করা এক ব্যক্তিকে ছাড়াতে গিয়ে পুলিশ সদস্যদের সঙ্গে বাগবিতণ্ডা করে আলোচনায় আসেন। এরপর তাকে পুলিশ গ্রেপ্তার করলে আন্দোলনের চাপ ও তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের হস্তক্ষেপে জামিনে মুক্তি পান।
এইচ বি বা