প্রকাশিত

১৮/০২/২০২৬ ১০:১৯:২০ অপরাহ্ন

সিলেট জুড়ে

গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় বিয়ানীবাজারের যুবকের মৃত্যু

প্রকাশিত: ১৮/০২/২০২৬ ১০:১৯:২০ অপরাহ্ন

ছবি: ।


সিলেটের গোলাপগঞ্জে সিলেট-জকিগঞ্জ সড়কের হিলালপুর নামক স্থানে ফাহাদ হাসান (২৭) নামের এক মটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ৯টার দিকে স্থানীয়রা এই মোটরসাইকেল আরোহীর মরদেহ রাস্তায় পড়ে থাকলে দেখলে তাৎক্ষণিক তারা গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করে।

নিহত ফাহাদ হাসান বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের মাঠিজুরা গ্রামের মৃত আব্দুর রউফের একমাত্র ছেলে। 

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুল ইসলাম। পুলিশ লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। কিভাবে সড়ক দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি।

শুভপ্রতিদিন/জাহিদ