ছবি: ।
সুরক্ষাবঞ্চিত মেয়েদের প্রশিক্ষণ ও পূনর্বাসন কেন্দ্র খাদিমনগর সিলেট কেন্দ্রে আজ কমলা উৎসব অনুষ্ঠিত হয়। সমাজে অবহেলিত, অসহায় মেয়েদের মুখে হাসি ফুটানোর জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই আয়োজন।
উক্ত কমলা উৎসবে প্রধান কথিত হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক, মোঃ রফিক উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক ,মোঃ রফিকুল হক ,অত্র প্রতিষ্ঠানের নব যোগদানকৃত কর্মকর্তা নুসরাত - এ- ইলাহি সহ অত্র প্রতিষ্ঠানের কর্মচারী গন, প্রশিক্ষক মোঃ দেলওয়ার হোসেন এর পরিচালনায় ব্যতিক্রম এই অনুষ্ঠান প্রধান অতিথি বলেন, সমাজের অসহায় অবহেলিত জনগোষ্ঠীকে এগিয়ে নিতে সমাজসেবা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে, এরি ধরা বাহিতায় এই প্রতিষ্ঠানে কমলা উৎসবের আয়োজন করা হয় প্রতিষ্ঠানের অবস্থান রত নিবাসীদের মুখে হাসি ফুটানোর জন্য। এরই রকম অনুষ্ঠান প্রতি বছর করার জন্য প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
অতিথিগণ নিবাসীদের মধ্যে কমলা বিতরণ করে কমলা উৎসব
উদ্বোধন করেন।
শুভ প্রতিদিন/এমকে