প্রকাশিত

২৪/০২/২০২৬ ০২:৪৫:৫০ অপরাহ্ন

সিলেট জুড়ে

সিলেটে ট্রেনের অগ্রিম টিকিট মিলবে যেদিন

সিলেটে ট্রেনের অগ্রিম টিকিট মিলবে যেদিন

প্রকাশিত: ২৪/০২/২০২৬ ০২:৪৫:৫০ অপরাহ্ন

ছবি: ।

ঈদুল ফিতর উপলক্ষে সিলেটসহ সারাদেশে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে আগামী ৩ মার্চ থেকে অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।



মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রেলওয়ে কর্তৃপক্ষ এ তথ্য জানায়।


কর্তৃপক্ষ জানায়, ঈদুল ফিতর উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ৩ মার্চ থেকে। ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ২৩ মার্চ থেকে।


রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, এবারও দুই অঞ্চলের টিকিট দুই ভাগে বিক্রি হবে। পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে সকালে। আর পূর্বাঞ্চলে চলাচল করা সব ট্রেনের টিকিট বিক্রি হবে দুপুরে।


এবার ঈদে ৫ জোড়া-২০টি স্পেশাল ট্রেন যুক্ত করা হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।



এইচ বি বা