জিলাপির জন্য জরিমানা গুনলো সিলেটের টেস্টি ট্রিট
জিলাপির জন্য জরিমানা গুনলো সিলেটের টেস্টি ট্রিট
প্রকাশিত: ২৫/০২/২০২৬ ০২:৫৫:২৬ অপরাহ্ন
ছবি: ।
জিলাপিতে ভেজাল থাকায় জরিমানা গুনতে হয়েছে টেস্টি ট্রিট আম্বরখানা শাখা। ভ্রাম্যমান আদালত প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. পারভেজ এ জরিমানা করেন। এসময় মূল্য তালিকা ঠিকমতো প্রদর্শন না করায় কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্কও করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ বলেন, টেস্টি ট্রিট আম্বরখানা শাখাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মূল্য তালিকা প্রদর্শন না করায় আরও কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।
এইচ বি বা