প্রকাশিত

২৫/০২/২০২৬ ০৯:১৬:৫৯ অপরাহ্ন

সিলেট জুড়ে

সিলেট অনলাইন সার্ভিসের আয়োজনে শুরু হলো ‘রমজান স্পেশাল কুইজ ২০২৬’

প্রকাশিত: ২৫/০২/২০২৬ ০৯:১৬:৫৯ অপরাহ্ন

ছবি: ।

পবিত্র মাহে রমজানের পবিত্রতা ও জ্ঞান ছড়িয়ে দিতে বিশেষ কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে সিলেটের অনলাইন সেবামূলক ‘সিলেট অনলাইন সার্ভিস। ‘রমজান স্পেশাল কুইজ ২০২৬’ শিরোনামের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ীরা জিতে নিতে পারবেন আকর্ষণীয় সব পুরস্কার।

আয়োজকরা জানান, এবারের কুইজটি সম্পূর্ণ অনলাইনে অনুষ্ঠিত হচ্ছে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্ধারিত লিংকে (bit.ly/RamadanQuiz2026) প্রবেশ করে ২০টি সহজ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নগুলোর জন্য বরাদ্দ থাকবে মাত্র ২০ মিনিট সময়। সর্বোচ্চ সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে ৩ জন ভাগ্যবান বিজয়ীকে নির্বাচন করা হবে।কুইজে অংশ নেওয়া ১৪ মার্চ রাত ৮টা পর্যন্ত।

যেভাবে অংশগ্রহণ করবেন?
আগ্রহী প্রতিযোগীরা সিলেট অনলাইন সার্ভিসের অফিসিয়াল ওয়েবসাইট (www.soscombd.com) অথবা সরাসরি bit.ly/RamadanQuiz2026 লিংকে ক্লিক করে কুইজে অংশ নিতে পারবেন। এছাড়াও প্রচারণায় ব্যবহৃত QR কোড স্ক্যান করেও কুইজ পোর্টালে যুক্ত হওয়া যাবে।

সিলেট অনলাইন সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, "রমজান মাস ইবাদত ও জ্ঞান চর্চার মাস। তরুণ প্রজন্মের মাঝে ইসলামের মৌলিক জ্ঞান ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা আশা করি, এই কুইজের মাধ্যমে সবাই আনন্দঘন পরিবেশে কিছু নতুন তথ্য জানতে পারবেন।"

উল্লেখ্য যে, যদি ৩ জনের বেশি প্রতিযোগী সমান সংখ্যক সঠিক উত্তর দেন, তবে স্বচ্ছতা বজায় রাখতে লটারির মাধ্যমে চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।


শুভ প্রতিদিন/এমকে