ব্যবসায়ী নেতাকে ‘ফ্যাসিস্টের দোসর’ বলায় এনসিপির এমপি অ ব রু দ্ধ
ব্যবসায়ী নেতাকে ‘ফ্যাসিস্টের দোসর’ বলায় এনসিপির এমপি অ ব রু দ্ধ
প্রকাশিত: ০৪/০৩/২০২৬ ০৩:২৬:০৩ অপরাহ্ন
ছবি: ।
নারায়ণগঞ্জের বিসিক শিল্পাঞ্চলে এক অনুষ্ঠানে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমকে ‘ফ্যাসিস্টের দোসর’ বলায় অবরুদ্ধের ২ ঘণ্টা পর এনসিপির সংসদ সদস্য (এমপি) আব্দুল্লাহ আল আমিনকে উদ্ধার করেছে পুলিশ। এদিন বিকেলে জামায়াতে ইসলামীর ইফতার অনুষ্ঠানে গিয়ে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমকে ‘ফ্যাসিস্টের দোসর’ বলে অবরুদ্ধ হন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন। এসময় বাইরে মোহাম্মদ হাতেমের অনুসারী ব্যবসায়ী ও শ্রমিকরা অবস্থান নেন। রাত ৮টার পর তাকে উদ্ধার করে চাষাঢ়ার দিকে নিয়ে যায় পুলিশ।
মঙ্গলবার (৩ মার্চ) রাত ৮টা ৫ মিনিটে বিসিকের এক নম্বর গেটে একটি পোশাক কারখানার ভেতর থেকে তাকে উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ওসি আনোয়ার হোসেন।
এইচ বি বা