গোলাপগঞ্জে ব্রীজ ও পর্যটনকেন্দ্র স্থাপনের সবধরনের প্রচেষ্টা চালিয়ে যাবো : এমপি এমরান
গোলাপগঞ্জে ব্রীজ ও পর্যটনকেন্দ্র স্থাপনের সবধরনের প্রচেষ্টা চালিয়ে যাবো : এমপি এমরান
প্রকাশিত: ০৪/০৩/২০২৬ ০৩:৪৩:২১ অপরাহ্ন
ছবি: ।
সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আমার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল গোলাপগঞ্জপ দুইটি ব্রীজ নির্মাণের। নির্বাচিত হওয়ার পর আমি এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। ইতোমধ্যে মন্ত্রীর সাথে আমার কথাও হয়েছে। এছাড়া মানুষ যাতে বিনোদন পায় সে জন্য গোলাপগঞ্জ একটি পর্যটনকেন্দ্র স্থাপনের উদয়োগ নেওয়া হবে। তিনি মঙ্গলবার গোলাপগঞ্জে শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপির দেশ ও প্রবাসের অনলাইন গ্রুপের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উপজেলার কাদিপুর গ্রামের আতিবুর রাজার বাড়ীতে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সুরাব আলী। আব্দুল এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা এম সিরাজুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, যুগ্গ সাধারণ সম্পাদক আমিন উদ্দিন আহমদ, উপজেলা বিএনপির সহসভাপতি মোঃ আব্দুল জলিল সাবু, পৌর বিএনপির সভাপতি মুশফিকুর রহমান মহি, প্রবাসী বিলাতুর রেজা, আব্দুস শুকির, শাহজাহান আহমদ, কামাল আহমদ, ইউনিয়ন কৃষকদের সভাপতি শওকত আলী, সহসাধারণ সম্পাদক জিতু দাস, সেলিম উদ্দিন, ইউনিয়ন যুবদল নেতা সামু রেজা, আব্দুল আলীম, সাইফুল ইসলাম,। এরপর দোয়া পরিচালনা করেন সিলেট-৬ আসনের এমপি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
এইচ বি বা