অ প রা ধী ধরতে সিলেটের আকাশে ড্রোন উড়াবে পুলিশ
অ প রা ধী ধরতে সিলেটের আকাশে ড্রোন উড়াবে পুলিশ
প্রকাশিত: ০৮/০৩/২০২৬ ০২:২৭:০০ অপরাহ্ন
ছবি: ।
চলছে ঈদের বাজার। সিলেটে বাজার জমে উঠেছে- একথা বলাই যায়। এ অবস্থায় সুযোগ সন্ধানী চোর ও ছিনতাইকারী চক্রের সদস্যরাও সক্রিয়। তাদের ঠেকাতে কঠোর ব্যবস্থা নিচ্ছে পুলিশ। স্বাভাবিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি নগরীর আকাশে নজরদারি ড্রোন উড়ানোর পরিকল্পনাও আছে তাদের। শনিবার (৭ মার্চ) আলাপ কালে এই পরিকল্পনার কাথা জানান মহানগর পুলিশের কমিশনার মো. আব্দুল কুদ্দুছ পিপিএম। তিনি জানান, সিলেটে ঈদের বাজারসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশী তৎপরতা জোরালো করা হয়েছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতাও। তবে এবার তারা ড্রোন ব্যবহারেরও প্রস্তুতি নিয়েছেন। এ ব্যাপারে মহানগর পুলিশের কমিশনার জানান, তারা নজরদারি ড্রোন ব্যবহারের প্রস্তুতি নিয়েছেন। প্রয়োজন মনে করলে যেকোনো সময় সিলেটের আকাশে নজরদারি ড্রোন উড়াবেন। এতে অপরাধীদের দ্রুত আইনে আওতায় আনার পাশাপাশি অপরাধ প্রবণতা হ্রাস হবে
এইচ বি বা