প্রকাশিত

০৯/০৩/২০২৬ ০৩:৫০:১০ অপরাহ্ন

সিলেট জুড়ে

ভারতীয় জিরাসহ রাশেদ গ্রে ফ তা র

ভারতীয় জিরাসহ রাশেদ গ্রে ফ তা র

প্রকাশিত: ০৯/০৩/২০২৬ ০৩:৫০:১০ অপরাহ্ন

ছবি: ।

সিলেট সদর উপজেলার বাদাঘাটস্থ তেমুখী এলাকা থেকে পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ একজনকে গ্রেফতার করেছে। রবিবার (৮ মার্চ) রাতে জালালাবাদ থানা পুলিশের চেকপোস্ট চলাকালে জিরাবাহী ট্রাক আটক করে।


এসময় পুলিশ ট্রাক তল্লাশি করে ৯৫ বস্তা ভারতীয় অবৈধ জিরা জব্দ করার পাশাপাশি রাশেদ আলী (৪৮) নামের একজনকে গ্রেফতার করে।

সোমবার দুপুরে গ্রেফতারকৃত রাশেদ আলীকে জালালাবাদ থানা পুলিশ বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। তিনি গোয়াইনঘাটের রুস্তমপুর েইউনিয়নের ৩নং ওয়ার্ডের কুনকড়ি গ্রামের মৃত কনু মিয়ার ছেলে।


এসব তথ্য নিশ্চিত করেন মহানগর পুলিশের উপ কমিশনার সাইফুল ইসলাম। তিনি জানান, পুলিশের চেকপোস্ট চলাকালে ট্রাকে করে নিয়ে আসা ভারতীয় ৯৫ বস্তা জিরা জব্দ করা হয়। জব্দকৃত জিরার বাজারমূল্য্য ১৪ লক্ষ ১২ হাজার টাকা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় বিশেষ ক্ষমতা আইন মামলা দায়ের করেছে। এরপর তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।



এইচ বি বা