প্রকাশিত

০৯/০৩/২০২৬ ০৪:১৪:০০ অপরাহ্ন

অর্থনীতি

৯ মার্চ: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

৯ মার্চ: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

প্রকাশিত: ০৯/০৩/২০২৬ ০৪:১৪:০০ অপরাহ্ন

ছবি: ।

টানা ৬ দফা বাড়ার পর দুই দফা কমেছে স্বর্ণের দাম। ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে মূল্যবান ধাতুটির দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এ দাম থেকেই কার্যকর হয়েছে।



২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৬৪ হাজার ৯৪৭ টাকা। সোমবার (৯ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস।


বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।


নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ কিনতে খরচ পড়বে ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা। যা গতকাল পর্যন্ত ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকায় বিক্রি হতো। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫২ হাজার ৮৭৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৬ হাজার ৭৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৬ হাজার ৯৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে।


গত দুই সপ্তাহে টানা ছয়বারের মতো বাড়ে স্বর্ণের দাম। এরপর দুবার কমল। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৩৮ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ২৪ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ১৪ দফা।



এইচ বি বা