প্রধানমন্ত্রী তারেক রহমান
একনেকে ১৩টি প্রকল্প অনুমোদন
প্রকাশিত: ০৭/১০/২০২৬ ০৬:৫২:৫০ অপরাহ্ন
ছবি: ।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে ১৩টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
আজ বুধবার (৭ অক্টোবর) সচিবালয়ে একনেক সভাপতি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত অর্থের মধ্যে সরকারি অর্থায়ন ১০ হাজার ৬০০ কোটি ৮০ লাখ টাকা, প্রকল্প ঋণ ও অনুদান ৪ হাজার ৮১ কোটি ৮৫ লাখ এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১ হাজার ৫২৪ কোটি ৯১ লাখ টাকা।
প্রকল্পগুলোর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন ১৮ ওয়ার্ডের সড়ক ও ড্রেনেজ উন্নয়ন, রংপুর ও গাজীপুর সিটি করপোরেশনের অবকাঠামো উন্নয়ন, ৩০টি মিটারগেজ ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ সংগ্রহ এবং ৪৪২ মেগাওয়াট পিক সৌর বিদ্যুৎকেন্দ্র নির্মাণ রয়েছে।
এ ছাড়া ৩৫টি বাণিজ্যিক ও ৮টি সহায়ক জলযান সংগ্রহ, দুটি স্লিপওয়ে নির্মাণ, পঞ্চগড়ে দ্বিতীয় করতোয়া সেতু নির্মাণ, থানচি-রিমাকরি-মদক-লিকরি সড়ক নির্মাণ এবং গ্রামীণ অবকাঠামো ও নারীদের দক্ষতা উন্নয়ন প্রকল্পও অনুমোদন পেয়েছে।
কেএন