শেখঘাট শুভেচ্ছা যুব সংঘের পুরস্কার প্রদান অনুষ্ঠান
রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব
প্রকাশিত: ০৯/০৩/২০২৬ ০৪:৩৯:০০ অপরাহ্ন
ছবি: ।
রমজান মাস ত্বাকওয়া অর্জনের মাস, সিয়াম সাধনার মাস। এই মাসকে আত্ম সংযমের মাস বলা হয়। মুসলমানদের বেলায় জন্য সারা বছরের জন্য একটি আত্মশুদ্ধির পরিকল্পনার মাস। রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে নিজেদের জীবনকে আমরা পরিশুদ্ধ করতে পারলেই আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব।
রমজান মাস উপলক্ষে সিলেট নগরের শেখঘাট শুভেচ্ছা যুব সংঘের উদ্যোগে আয়োজিত হামদ, নাত ও ক্বেরাত প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন হাজী কুদরত উল্লাহ জামে মসজিদের খতিব ও ইমাম মুফতি মাওলানা সাইদ নুরুজ্জামান।
গতকাল রোববার বিকেলে সিলেট নগরের ঐতিহ্যবাহী শেখঘাট শুভেচ্ছা যুব সংঘের সভাপতি ও আয়কর আইনজীবী পারভেজ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল,রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের কার্যনির্বাহী সদস্য নির্ঝর রায় ।
বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী খলিলুর রহমান মাসুম, সাবেক কাউন্সিলর প্রার্থী আব্দুল কাদির, শেখঘাট জামে মসজিদ কমিটির সেক্রেটারী মো. নুরুল আলম, সহ সভাপতি গিয়াস উদ্দিন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল হক মঞ্জু, মু. রাজু, জুয়েল আহমদ, মারুফ আহমদ টিপু, সাংবাদিক জয়নাল আবেদীন, সাবেক সভাপতি মাইদুল ইসলাম মুন্না, সহ সভাপতি এ্যাড রাব্বি হাসান তারেক, সহ সভাপতি ফয়েজুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ পাপলু প্রচার সম্পাদক আবু বকর দিপু, সহ প্রচার সম্পাদক ফারহান আহমদ, ক্রীড়া সম্পাদক রাহিম আহমদ রুপম, কার্যনির্বাহী সদস্য সদস্য ওমর ফারুক, আবির আহমদ শোভন, রায়হান আহমদ, ইশতিয়াক, তামিম, ফাবির, মুয়াজ, সিয়াম প্রমুখ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংবর্ধিত অতিথি সিলেট প্রেসক্লাবের নব নির্বাচিত সহ সভাপতি মো. ফয়ছল আলমকে সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আহমদ হোসাইন।
শুভ প্রতিদিন/এমকে