১১ মার্চ: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
১১ মার্চ: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
প্রকাশিত: ১১/০৩/২০২৬ ০৪:১০:০৮ অপরাহ্ন
ছবি: ।
টানা দ্বিতীয় দিনের মতো দেশের বাজারে সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭০ হাজার ৪৩০ টাকা। বুধবার (১১ মার্চ) সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ায় নতুন দর নির্ধারণ করা হয়েছে। এদিকে সোনার সঙ্গে রুপার দামও বেড়েছে। ভরিতে ১৭৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট রুপার দাম করা হয়েছে ৬ হাজার ৭০৭ টাকা।
এইচ বি বা