প্রকাশিত

১৪/০৩/২০২৬ ০২:০৮:০০ অপরাহ্ন

Advertisement

সিলেট জুড়ে

রমজানে রক্তের চাহিদা মেটাতে বিনামূল্যে রক্তদান ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্রকাশিত: ১৪/০৩/২০২৬ ০২:০৮:০০ অপরাহ্ন

রমজানে রক্তের চাহিদা মেটাতে বিনামূল্যে রক্তদান ক্যাম্পেইন অনুষ্ঠিত

পবিত্র রমজান মাসে সিলেটে মুমূর্ষু রোগীদের রক্তের চাহিদা মেটাতে বিনামূল্যে রক্তদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭টা থেকে রাত ২টা পর্যন্ত সেইফটি সোশ্যাল অর্গানাইজেশনের আয়োজনে মুজিব জাহান রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে ২৪ জন স্বেচ্ছাসেবী রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন।

আয়োজকরা জানান, সিলেটের বিভিন্ন হাসপাতালে প্রতিনিয়ত কিডনি ডায়ালাইসিস, থ্যালাসেমিয়া, ক্যান্সার, স্ট্রোক ও সড়ক দুর্ঘটনায় আহত রোগীদের জন্য রক্তের প্রয়োজন হয়। এসব মুমূর্ষু রোগীর জরুরি রক্তের চাহিদা পূরণের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের কার্যকরী সদস্য পারভেজ আহমদ ও নির্ঝর রায়, মানবাধিকার কর্মী আশরাফুল ইসলাম, মুজিব জাহান রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রের উপ-সহকারী কমল পদ পাল।

এছাড়া উপস্থিত ছিলেন সেইফটি সোশ্যাল অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা অ্যাডমিন মুক্তার হোসেন মান্না, রবিউল ইসলাম রবি, মুহিবুর রহমান সোয়েব, দুলাল মুল্লা, কাজী শরিফুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

সংগঠনের প্রতিষ্ঠাতা অ্যাডমিন মুক্তার হোসেন মান্না বলেন, স্বেচ্ছায় রক্তদান মানবিক গুণাবলির অন্যতম। একজন মানুষ সামান্য উদ্যোগের মাধ্যমেই এই মহৎ কাজে অংশ নিতে পারেন। আমরা বিশ্বাস করি, সবার সম্মিলিত প্রচেষ্টায় সিলেটের রক্তের চাহিদা অনেকটাই পূরণ করা সম্ভব।


শুভ প্রতিদিন/এমকে

Advertisement
Advertisement
Advertisement