সিলেটে কাচ্চি ডাইনসহ ৬ প্রতিষ্ঠানকে জ রি মা না
সিলেটে কাচ্চি ডাইনসহ ৬ প্রতিষ্ঠানকে জ রি মা না
প্রকাশিত: ১৪/০৩/২০২৬ ০২:৫৩:২৬ অপরাহ্ন
ছবি: ।
সিলেটের হবিগঞ্জে ভেজাল বিরোধী অভিযান চালিয়েছে র্যাব ও চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত। এসময় ৬টি প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়। শুক্রবার (১৩ মার্চ) এ অভিযান পরিচালনা করা হয়। শনিবার (১৪ মার্চ) বিকালে এসব তথ্য জানায় র্যাব। র্যাব জানায়, হবিগঞ্জ জেলার সদর থানাধীন একাধিক প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে পণ্যের মোড়ক ব্যবহার না করা, মূল্যের তালিকা প্রদর্শন না করা, সেবার মূল্যের সঠিক তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করা ও খাদ্য দ্রব্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণ করায় ভোক্তা অধিকার আইনে নোভা সুপারশপের ম্যানেজার কামরুল ইসলামকে ৫ হাজার টাকা, গ্র্যান্ড নবাবের মালিক জুয়েল মিয়াকে ৫০ হাজার টাকা, আইজা এন্টারপ্রাইজের মালিক সুমন চৌধুরীকে ৫ হাজার টাকা কাচ্চি ডাইনের ম্যানেজার পারভেজ হোসেনকে ১০ হাজার টাকা ও অপর আরেকটি প্রতিষ্ঠানের ম্যানেজার আশরাফ রহমান রাফিকে ৫ হাজার টাকা, স্কাই কিং রেষ্টুরেন্ট এর মালিক আমির হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এইচ বি বা