সিলেটের কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলা সংলগ্ন এলাকায় কোম্পানিগঞ্জ থানা পুলিশ, উপজেলা প্রশাসন ও ৪৮ বিজিবির যৌথ অভিযানে বিপুল পরিমান অবৈধ পাথর, ৩৯ টি ট্রাক্টরসহ গ্রেফতার ০৫
সিলেটের কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলা সংলগ্ন এলাকায় কোম্পানিগঞ্জ থানা পুলিশ, উপজেলা প্রশাসন ও ৪৮ বিজিবির যৌথ অভিযানে বিপুল পরিমান অবৈধ পাথর, ৩৯ টি ট্রাক্টরসহ গ্রেফতার ০৫
প্রকাশিত: ২০/০৩/২০২৬ ০৩:১৫:০১ অপরাহ্ন
ছবি: ।
সিলেট জেলা পুলিশ সিলেটের প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং অবৈধ ভাবে বালু-পাথর উত্তোলন ও পরিবহন প্রতিরোধে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ১৮ মার্চ ২০২৬ খ্রিঃ তারিখ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী কর্তৃক কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন ও স্থানীয় জনগণের সাথে মতবিনিময়কালে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনে জিরো টলারেন্স ঘোষনার প্রেক্ষিতে অদ্য ২০ মার্চ ২০২৬ তারিখ রাত অনুমান ০২.৩০ ঘটিকায় কোম্পানীগঞ্জ থানা পুলিশ, উপজেলা প্রশাসন ও বিজিবি কর্তৃক কোম্পানীগঞ্জ থানাধীন ০১নং পশ্চিম ইসলামপুর ইউ/পির অন্তর্গত শাহ আরেফিন টিলা এলাকায় এক যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে শাহ আরেফিন টিলা এলাকা ও আশপাশ হতে অবৈধ পাথর বোঝাই ৩৯টি মাহিন্দ্র ট্রাক্টর, উক্ত ট্রাক্টরে রক্ষিত আনুমানিক ৭০০০ ঘনফুট পাথর এবং ২৩০ ঘনফুট বালু জব্দ করা হয়। এ সময় ঘটনার সাথে জড়িত ১। জাহাঙ্গীর গাজী (৩৮), পিতা- মৃত সাফী গাজী, সাং- বাহাদুরপুর, থানা- ছাতক, জেলা- সুনামগঞ্জ, ২। মোঃ বিল্লাল (৩০), পিতা- আজিজুর রহমান, সাং- ছনবাড়ী, থানা- কোম্পানীগঞ্জ, জেলা- সিলেট, ৩। মোঃ মাসুক মিয়া (৩৫), পিতা- আঃ মতিন, সাং- নতুন জালিয়ারপাড়, থানা- কোম্পানীগঞ্জ, জেলা- সিলেট, ৪। ছালিক মিয়া (২০), পিতা- আছমত আলী, সাং- পুরান নোয়াকোট, থানা- ছাতক, জেলা- সুনামগঞ্জ, ৫। রুপজান (৬৫), স্বামী- মৃত শুক্কুর আলী, সাং- নালারপাড়, থানা- কোম্পানীগঞ্জ, জেলা- সিলেটদেরকে আটক করা হয়। অভিযানকালে আসামীদের আটক করার সময় কোম্পানীগঞ্জ থানার এসআই/রায়হান উদ্দিন নোমান আসামিদের দ্বারা আহত হলে তাকে স্থানীয় হাসপাতালে প্রেরণ করা হয়। চোরাচালান প্রতিরোধ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে সিলেটের নব নিযুক্ত পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক যোগদান পরবর্তী সময় থেকেই নিয়মিত অভিযান পরিচালনার বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
এইচ বি বা