প্রকাশিত

২৮/০৩/২০২৬ ০৩:০৯:১৩ অপরাহ্ন

সিলেট জুড়ে

লালাখালে প্রশাসনের অ ভি যা ন, জ রি মা না

লালাখালে প্রশাসনের অ ভি যা ন, জ রি মা না

প্রকাশিত: ২৮/০৩/২০২৬ ০৩:০৯:১৩ অপরাহ্ন

ছবি: ।

প্রকৃতির অপরূপ লীলাভূমি সিলেটের জৈন্তাপুর উপজেলার লালাখাল পর্যটন এলাকায় এবার পর্যটকদের হয়রানি বন্ধে কঠোর অবস্থানে প্রশাসন। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাৎক্ষণিক জরিমানা আদায় করেছে এবং ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে।



শুক্রবার (২৭ মার্চ) বিকালে লালাখাল নৌঘাটে এক ঝটিকা অভিযান পরিচালনা করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা। স্থানীয় ভোক্তাদের দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়।


অভিযানে দেখা যায়, কিছু অসাধু ব্যবসায়ী পর্যটকদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অনেক বেশি অর্থ আদায় করছেন। এই অনিয়মের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্টদের ৫,০০০ টাকা জরিমানা করা হয়। একই সাথে, সকল নৌযান চালক ও ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে ভাড়ার তালিকা (চার্ট) প্রদর্শনের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।জানা যায়, এই অভিযানের আগেও মৌখিকভাবে সতর্ক করা হয়েছিল, কিন্তু সেই সতর্কবার্তা উপেক্ষা করায় এবার সরাসরি জরিমানার মুখে পড়তে হলো অভিযুক্তদের।



সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃঢ়ভাবে জানিয়েছে, যদি ভবিষ্যতে একই ধরনের অভিযোগ আবারও পাওয়া যায়, তবে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, যা ব্যবসায়ীদের জন্য আরও বড় ক্ষতির কারণ হতে পারে।এই গুরুত্বপূর্ণ অভিযানে জৈন্তাপুর মডেল থানা পুলিশ এবং আনসার সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন।



এইচ বি বা