প্রকাশিত

২৮/০৩/২০২৬ ০৬:০৫:৪০ অপরাহ্ন

সিলেট জুড়ে

ফিজার ফ্যাক্টরি থেকে ৪৪৪০ কেজি ভারতীয় জিরা উদ্ধার

ফিজার ফ্যাক্টরি থেকে ৪৪৪০ কেজি ভারতীয় জিরা উদ্ধার

প্রকাশিত: ২৮/০৩/২০২৬ ০৬:০৫:৪০ অপরাহ্ন

ছবি: ।

সিলেটের মোগলাবাজারে বিসিক শিল্পনগরীর একটি কারখানায় অভিযান চালিয়ে চার হাজার চার শত চল্লিশ কেজি ভারতীয় জিরা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার (২৬ মার্চ) আলমপুর এলাকায় ফিজা অ্যান্ড কোং কারখানায় অভিযান চালিয়ে ১৪৮ বস্তা জিরা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২৬ লাখ ৬৪ হাজার টাকা। এ সময় আশরাফুল ইসলাম (২২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, 'ঈদের ছুটিতে ফিজা কোম্পানির কর্মকর্তা-কর্মচারীরা ছুটিতে ছিল। এই সুযোগে সিকিউরিটি ইনচার্জের সাথে মিলিত হয়ে চোরাচালানকারীরা ফিজা'র পিছনের গেইট দিয়ে এগুলো এনে রেখেছে। আমরা বাদী হয়ে একটা মামলা দায়ের করেছি। আসামীকে আদালতে পাঠানো হয়েছে।'

এইচ বি বা