সিলেটের মামার বাজার থেকে র্যাবের কব্জায় জালাল
সিলেটের মামার বাজার থেকে র্যাবের কব্জায় জালাল
প্রকাশিত: ২৮/০৩/২০২৬ ০৬:২৭:১৬ অপরাহ্ন
ছবি: ।
সিলেটের গোয়াইনঘাট থানার জাফলং মামার বাজার থেকে জালাল উদ্দিন (৫৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। শনিবার (২৮ মার্চ) ভোর সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ক্লুলেস হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। জালাল উদ্দিন গোয়াইনঘাট থানার লামা সাতাইন এলাকার মৃত জমির আলীর ছেলে। জানা যায়, গত ৬ মার্চ জাফলংয়ের পিয়াইন নদী থেকে ডুবতে থাকা অবস্থায় দু’জন মাছ শিকারি গোয়াইনঘাট থানার নাইন্দা হাওর এলাকার বাসিন্দা তরমুজ চাষী মো. ইয়াহহিয়াকে (২২) উদ্ধার করেন। পরে তার পরিবারের লোকজন দ্রুত তাকে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেকানে নিয়ে যাওয়ার পথে রাত পৌণে ১১টার দিকে ইয়াহহিয়া মৃত্যুবরণ করেন। এ ঘটনায় ইয়াহহিয়ার ভাই বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি মামলা (নং ১৬/৯/৩/২৬) দায়ের করলে র্যাব ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং জালাল উদ্দিনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাকে গোয়াইনঘাট থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
এইচ বি বা