প্রকাশিত

২৮/০৩/২০২৬ ১০:২৭:৩০ অপরাহ্ন

সিলেট জুড়ে

মাদক চোরাচালান রোধে চেকপোস্ট বসাবে পুলিশ

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নবাগত পুলিশ সুপার ড. যাবের সাদেক

প্রকাশিত: ২৮/০৩/২০২৬ ১০:২৭:৩০ অপরাহ্ন

ছবি: ।

সিলেট জেলায় নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন ড. চৌধুরী মোঃ যাবের সাদেক বলেছেন, মাদক ও চোরাালান বন্ধে আরো চেকপোস্ট বসানো হবে। সিলেটের অপরাধ নিয়ন্ত্রণ, সড়ক দূর্ঘটনা রোধ এবং আইনশৃংখলার উন্নতিতে সর্বাত্মক চেষ্টা চালাবে জেলা পুলিশ । এ ক্ষেত্রে সর্বস্তরের সিলেটবাসীর সহযোগিতা কামনা করেন এবং বিশেষ ক্ষেত্রে সচেতনতার উপর গুরুত্বারোপ করেন তিনি। 

সিলেটে যোগদানের পর গতকাল শনিবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন্।  

পুলিশ সুপার বলেন,সিলেটে আসার পর এখানকার সমস্যাগুলো নিয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছি। বিশেষ করে প্রবাসীদের অনেক অভিযোগ তাদের সম্পত্তি বেহাত হচ্ছে। এ বিষয়টি আমি অত্যন্ত গুরুত্বসহকারে দেখছি। মাদকের প্রশ্নে কোনো আপস নেই উল্লেখ করে বলেন সিলেট জেলার সব জায়গায় কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছি।

সিলেটে অনলাইনে বিভ্রান্তি ছড়ানো রোধ, সাইবার অপরাধ দমনসহ নানা বিষয়ে সাংবাদিকরা পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেন । এছাড়া পুলিশ সুপার কার্যালয়ে প্রবাসী কল্যাণ সেল সক্রিয় করা এবং কার্যকর ভূমিকা রাখবে বলে আশ্বস্থ করেন পুলিশ সুপার।

 জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রদত্ত সাধারণ নাগরিকদের অভিযোগগুলোও গুরুত্বসহকারে দেখা হবে জানান পুলিশ সুপারড. চৌধুরী মোঃ যাবের সাদেক। 

 এসময় সাংবাদিকরা তাদের বক্তব্যে নবাগত পুলিশ সুপারকে পূণ্যভূমি সিলেটে স্বাগত জানিয়ে তাঁকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। 

 

 উল্লেখ্য সিলেটের পুলিশ সুপার পদে ড. চৌধুরী মোঃ যাবের সাদেক গত ১২ মার্চ যোগদান করেন।

এইচ বি বা