প্রকাশিত

১১/০৪/২০২৬ ০৫:০৬:৩৪ অপরাহ্ন

সিলেট জুড়ে

সিলেটে আরেক শিশুর মৃত্যু

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরেক শিশুর মৃত্যু

প্রকাশিত: ১১/০৪/২০২৬ ০৫:০৬:৩৪ অপরাহ্ন

ছবি: ।

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরেক শিশুর মৃত্যু হয়েছে। এনিয়ে এক সপ্তাহের মধ্যে সিলেটে ৩ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ মাস বয়সী ওই শিশুর মৃত্যু হয়।



মারা যাওয়া শিশু দিব্য সিলেটের ফেঞ্চুগঞ্জের শাইলকান্দির বাসিন্দা বিশ্বজিতের ছেলে।



বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য বিভাগ সিলেটের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ নূরে আলম শামীম। তিনি জানান, ওই শিশুটি জ্বর নিয়ে ৫ তারিখে ওসমানীতে ভর্তি হয়েছিল। পরে তার নিউমোনিয়া হয়। ওসমানী হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) শুক্রবার বিকেলে তার মৃত্যু হয়। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ইতিমধ্যে ঢাকায় প্রেরণ করা হয়েছে।



এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। আর এসময়ে নতুন করে সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ জন। এনিয়ে সিলেটে হাম সন্দেহে হাসপাতালে ভর্তিকৃত রোগী রয়েছেন ১১৬ জন।



এর আগে গত সোমবার হামের উপসর্গ নিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়। পরে বুধবার রাতে ৫ মাস বয়সী আরেক শিশুর মৃত্যু হয় একই হাসপাতালে।




এইচ বি বা