সিলেটে সেবা কার্যক্রম
সিলেটে সেবা কার্যক্রম নিয়ে যা জানাল ভারতের মনিপাল হসপিটাল
প্রকাশিত: ১১/০৪/২০২৬ ০৭:২৯:৫১ অপরাহ্ন
ছবি: ।
সিলেট অঞ্চল ও বাংলাদেশের রোগীদের জন্য সেবা কার্যক্রম সম্প্রসারনের উদ্যোগ গ্রহণ করেছে ভারতের বিখ্যাত চেইন হসপিটাল মনিপাল। শনিবার (১১ এপ্রিল) বিকালে সিলেট জেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান হাসপাতালটির কনসালট্যান্ট ও বাংলাদেশ হেড খালিদ হাসান। সংবাদ সম্মেলনে তিনি জানান, সিলেটে তাদের সহযোগী প্রতিষ্ঠান বন্দরবাজারের রঙমহল টাওয়ারের দ্বিতীয় তলায় অবস্থিত সিলেট মেডিকেয়ার। এখান থেকে মনিপাল চেইন হসপিটালের যেসব তথ্য ও সেবা পাওয়া যাবে সেগুলো হচ্ছে, রোগের ধরণ অনুযায়ী মনিপাল হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শের জন্য সঠিক ডাক্তার নির্বাচন, কোনো প্রকার ভোগান্তি ছাড়াই দ্রুততম সময়ের মধ্যে সিরিয়াল নিশ্চিত করণ, মেডিকেল ভিসা প্রসেসিং এবং আবাসন সংক্রান্ত সঠিক তথ্য প্রদান, প্রয়োজনে এখান থেকেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশেষজ্ঞ ডাক্তারের প্রাথমিক পরামর্শ ও দুষ্প্রাপ্য ওষুধ ভারত থেকে সংগ্রহ- ইত্যাদি। বিদেশে সাশ্রয়ী মূল্যে সঠিক এবং সেরা চিকিৎসা ও সেবা নিশ্চিত করাই তাদের মূল্য লক্ষ্য বলেও তিনি উল্লেখ করেছেন। তিনি আরও জানান, ১৯৯১ সালে ভারতের ব্যাঙ্গালোরে প্রতিষ্ঠিত মনিপাল চেইন হসপিটাল বর্তমানে ওই দেশের ২৪টি শহরে ৪৯টি চেইন হাসপাতাল নেটওয়ার্ক এবং ১২ হাজার ৬শ’র বেশি অপারেশনাল শয্যা নিয়ে মোট ১৬০টি দেশের রোগীদের সেবা দিচ্ছে। তিনি জানান, ভারতে যাওয়ার আগে অনেক সময় রোগী ও তাদের স্বজনরা সঠিক হাসপাতাল নির্বাচন, বিশেষজ্ঞ চিকিৎসক খুঁজে পাওয়া, ভিসাপ্রাপ্তী, যাতায়াত সংক্রান্ত তথ্য, ভারতে অবস্থানকালে দালালের খপ্পরে পড়াসহ নানান ভোগান্তির শিকার হন। এসব ভোগান্তি হ্রাসে সিলেট মেডিকেয়ারের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় পরামর্শ নিতে তিনি সিলেট অঞ্চলসহ বাংলাদেশের রোগীদের পরামর্শ দিয়েছেন। সংবাদ সম্মেলনে মনিপাল চেইন হসপিটালের চিকিৎসা সেবার বিভিন্ন দিকে তুলে ধরে বক্তব্য রাখেন, হাসপাতালটির ইন্টারন্যাশনাল হেলথ সার্ভিসের গ্রুপ অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট মিস্টার ভিকাশ তায়ের, ইন্টারন্যাশনাল হেলথ সার্ভিসের চিফ ম্যানেজার এবং সার্ক দেশসমুহের রিজিওনাল হেড মিস্টার রাম গোপাল বর্ধন, শিলিগুড়ি ও রাঙ্গাপানি ইউনিটের ডিরেক্টর মিস্টার সঞ্জয় সিংহ মহাপাত্র।
এইচ বি বা