প্রকাশিত

১৫/০৪/২০২৬ ০৪:৩৪:৪১ অপরাহ্ন

সিলেট জুড়ে

‘তোমরা বড় হয়ে জায়মা রহমানের সাথে রাজনীতি করবে’, ভাইরাল সেই ভিডিও নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

‘তোমরা বড় হয়ে জায়মা রহমানের সাথে রাজনীতি করবে’, ভাইরাল সেই ভিডিও নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ১৫/০৪/২০২৬ ০৪:৩৪:৪১ অপরাহ্ন

ছবি: ।

সামনে বসে থাকা স্কুলের শিশুদের শিক্ষামন্ত্রী প্রশ্ন করছেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনির নাম কি?’ বলছেন, ‘তোমরা বড় হয়ে জায়মা রহমানের সাথে রাজনীতি করবা’।


বাচ্চাদের সাথে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের এমন কথোপকথনের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শিশুদের সাথে তার এমন রাজনৈতিক আলাপের সমালোচনা করছেন অনেকে।


তবে শিক্ষামন্ত্রী বলছেন, ছড়িয়ে পড়িয়ে এই ভিডিও অনেক আগের। নির্বাচনের পূর্বের। সামাজিক মধ্যেমে তার নামে অহেতুক সমএলাচনা করা হয় বলে দাবি করেন মন্ত্রী।


বুধবার সকালে সিলেটের জালালাবাদ গ্যাস অডিটরিয়ামে আসন্ন এসএসসি পরীক্ষা নিয়ে সিলেট শিক্ষা বোর্ড, অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবসহ শিক্ষা সংশ্লিস্টরেদর সাথে মিবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তাওেক নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনা প্রসঙ্গেও কথা বলেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, ম্যানেজমেন্ট কমিটি নিয়ে আমাকে তুলোধুনো করা হচ্ছে ফেসবুকে। ভর্তি প্রক্রিয়ায় লটারি বাতিল করার পর আমাকে নিয়ে কত ট্রল হলো। আজকাল আমার কিছু পেলেই হলো ফেসবুকে। সেই নির্বাচনের আগে, ফ্যাসিস্ট সরকারের সময় আমি আমার এলাকয় গিয়ে বাচ্চাদের বলেছি, ‘তোমাদের জায়মাকে প্রধানমন্ত্রী বানাতে হবে’। কারণ পুতুলকে যদি প্রধানমন্ত্রী বানিয়ে দেয়! তাই আমি আমার এলাকায় গিয়ে রাজনৈতিকভাবে এই কথা বলছি। তাও নির্ব্চনের আগে। এখন এটা নিয়ে আমাকে ট্রল করা হচ্ছে।


এ প্রসঙ্গে তিনি আরও বলেন, আগামীদিনের পধানমন্ত্রী কে হবেন এই স্বপ্ন তো আমরা দেখতেই পারি। আমরা স্বপ্ন দেখেছিলাম, তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, সেই স্বপ্ন পুরণ হয়েছে। আল্লাহ কবুল করলে সেও (জায়মা রহমান) প্রধানমন্ত্রী হবে, আমি হয়তো বেঁচে থাকতে দেখে যেতে পারবো।


তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকরা নিজের বিশ্ববিদ্যালয় খবর না নিয়ে আমার নামে পোস্ট করেন‘মন্ত্রী ব্যর্থ’। এখন শিক্ষকরা মন্ত্রীদের খাতা দেখা শুরু করে দিয়েছে।




এইচ বি বা