সিলেট জেলা ডিবি ও জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ০২ সদস্য গ্রেফতার
সিলেট জেলা ডিবি ও জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ০২ সদস্য গ্রেফতার
প্রকাশিত: ২৭/০৪/২০২৬ ০৭:১৮:৫৫ অপরাহ্ন
ছবি: ।
সিলেট জেলার অপরাধ দমন, অবৈধ মাদক উদ্ধার, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া ডাকাত গ্রেফতার, মাদকের সহিত জড়িত অপরাধীদের চিহ্নিত করণ ও চোরাচালান মালামাল আটকে জেলা পুলিশ গুরুত্বের সাথে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ২৭ এপ্রিল ২০২৬ তারিখ রাত অনুমান ০১.০৫ ঘটিকার সময় সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও জকিগঞ্জ থানা পুলিশের আভিযানিক দল সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহ্পরান (রঃ) থানাধীন পীরের বাজার এলাকার অভিযান পরিচালনা করে জকিগঞ্জ থানার মামলা নং-১৩, তাং-২৬/০৪/২০২৬খ্রি., ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড এর তদন্তে প্রাপ্ত আসামী ১। জিহাদ উদ্দিন@জাহেদ আহমদ (৩২), পিতা-মৃত আজমুল আলী, সাং-ঘেচুয়া, ০৬ নং সুলতানপুর ইউনিয়ন, থানা-জকিগঞ্জ এবং ২। আব্দুর রহিম@তিতন (৪০) পিতা-আব্দুল মতিন @ আব্দুল করিম, সাং-গোটাটিকর, ২৭ নং ওয়ার্ড, থানা-মোগলাবাজার, উভয় জেলা-সিলেটদ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ডাকাত জিহাদ উদ্দিন@জাহেদ আহমদ (৩২) এর বিরুদ্ধে এসএমপি ও সিলেট জেলা পুলিশের আওতাধীন থানাসমূহে চুরি, ডাকাতি ও ডাকাতির প্রস্তুতি অভিযোগে ১৬ টি মামলা পাওয়া যায়। তার নামে বিজ্ঞ আদালতের তিনটি গ্রেফতারি ওয়ারেন্টও রয়েছে। এছাড়া ডাকাত আব্দুর রহিম@তিতন এর বিরুদ্ধেও সিলেটের বিভিন্ন থানায় ডাকাতি, ডাকাতির প্রস্তুতি ও চুরির অভিযোগে ০৭ টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে যথাযথভাবে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এইচ বি বা