বাঁধ ভেঙে পানি ঢুকছে সুনামগঞ্জের এরনবিল হাওরে
বাঁধ ভেঙে পানি ঢুকছে সুনামগঞ্জের এরনবিল হাওরে
প্রকাশিত: ২৮/০৪/২০২৬ ০৫:৪০:৫২ অপরাহ্ন
ছবি: ।
অব্যাহত পাহাড়ি ঢলে ভেঙে গেছে সুনামগঞ্জের মধন্যনগরের এরনবিল হাওরের (ইকরাছই হাওরে) বাঁধ। বাঁধ ভেঙে ওই হাওরে পানি ঢুকতে শুরু করেছে। এতে হাওরের ফল নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের হামিদপুর গ্রামের কাছে সুরেশ্বরী নদীর শাখা মনাই নদীর পানির চাপে এরনবিলের খালের বাঁধটি ভেঙে যায়। স্থানীয় প্রশাসন জানিয়েছে, মনাই নদীতে চাপ বাড়ায় মধ্যনগর উপজেলার হামিদপুর গ্রামের পার্শ্ববর্তী গ্রামীণ সড়ক ভেঙে হাওরে পানি ঢুকছে বলে কৃষি বিভাগ জানিয়েছে, ও হাওরে ১১৪ হেক্টর জমি রয়েছে। এরমধ্যে ৪০ হেক্টর খেতের ধান কাটা হয়েছে। তবে পানি আটকাতে স্থানীয়রা চেষ্টা করছেন। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার বলেন, মধ্যনগরে একটি জলমহালের বাঁধ ভেঙে পানি ঢুকছে বলে জানা গেছে। এটা বোরো ফসলরক্ষার কোনো বাঁধ নয়। জলমহালের তীরে হয়তো কিছু ধান থাকতে পারে। মধ্যনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় ঘোষ বলেন, এটি পানি উন্নয়ন বোর্ডের বাঁধ নয়। হামিদপুর গ্রামের সড়ক। নেত্রকোনার দুর্গাপুর হয়ে নেমে আসা পাহাড়ি ঢলে সড়কটি ভেঙেছে। ইকারছই হাওরের বেশিরভাগ জমির ফসল কাটা শেষ। ৫ থেকে ১০ হেক্টরের মত জমির ফসল ডুবেছে। ইউএনও জানান, স্থানীয় লোকজন বাঁধটি মেরামতের চেষ্টা করছে।
এইচ বি বা