প্রকাশিত

০৩/০৫/২০২৬ ১০:৩৯:০৭ অপরাহ্ন

সিলেট জুড়ে

গোয়াইনঘাটে পাগালা কুকুরের কামড়ে আহত ৮, এলাকায় আতঙ্ক

গোয়াইনঘাটে পাগালা কুকুরের কামড়ে আহত ৮, এলাকায় আতঙ্ক

প্রকাশিত: ০৩/০৫/২০২৬ ১০:৩৯:০৭ অপরাহ্ন

ছবি: ।

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সর্বত্র এখন বেওয়ারিশ পাগলা কুকুর আতঙ্ক। উপজেলার বিভিন্ন এলাকায় পাগলা কুকুরের কামড়ে আহত হওয়ার ঘটনা ঘটেছে।

গত( শুক্রবার ও শনিবার) দুই দিনে বেওয়ারিশ পাগলা কুকুরের কামড়ে ৮ জন আহত হওয়ার সত্যতা মিলেছে। এসব কুকুর নিধনে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের কোন উদ্যোগ না থাকায় আতঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসী।এদের মধ্যে আক্রান্ত একজন শিশু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ভ্যাকসিন সুবিধা নিয়েছেন।

জলাতঙ্ক ভেকসিন সম্পর্কে জনসচেতনতার অভাবে পাগলা কুকুরের কামড়ে আক্রান্ত অনেকে স্থানীয় ফার্মেসীতে কেউবা সিলেট হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।তবে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ছাড়া ফার্মেসীতে ভেকসিন নিয়ে চিকিৎসায় জলাতঙ্কের ঝুঁকি থাকবে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সারোয়ার আহমেদ।

স্থানীয় ও বিভিন্ন সূত্রে যায়,উপজেলার,হাদারপার বাজারে,কুনকিরি, বগাইয়া, বগাইয়া হাওর এ চার গ্রামে একের পর এক স্কুল ছাত্র /ছাত্রী, বৃদ্ধ ও শিশুসহ পথচারী মানুষজন কে পাগলা কুকুর কামড় দেয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুধু শুক্রবার ও শনিবার দুই দিনে এই চার গ্রামে শিশু, কিশোর, যুবক,বৃদ্ধ সহ ৮ জন আহত হয়েছেন।এদের মধ্যে কেউ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। আবার কেউ কেউ স্থানীয় ফার্মেসী থেকে ভ্যাকসিন নিয়ে চিকিৎসা নিচ্ছেন।

বগাইয়া গ্রামের মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, শুক্রবার বিকেলে আমার ৭ বছর বয়সের ভাতিজা কে পাগলা কুকুরে কামড় দিয়ে নাকের অগ্রভাগের কিছু অংশ কেটে নিয়ে গেছে। তাকে বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাদারপার বাজারের ব্যবসায়ী আবুল হোসেন বলেন,দুই দিনে আমার ভাতিজা পারভেজ কে পাগলা কুকুরে হাটুর ওপরে কামড়িয়ে রক্তাক্ত জখম করেছে ।স্থানীয় বাজারে ফার্মেসীতে সেলাই করে চিকিৎসা ও ভেকসিন দিয়েছে।এছাড়াও শিক্ষক, ছাত্রী সহ আরো অনেক কে কামড়িয়েছে। কেউ ফার্মেসীতে কেউ সিলেটে গিয়ে চিকিৎসা নিচ্ছেন। এলাকায় এখনো পাগলা কুকুরের কামড়ের আতঙ্ক বিরাজ করছে।

গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সারোয়ার আহমেদ বলেন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চার থেকে পাঁচ জনের মতো রোগীর ভ্যাকসিন স্টোকে আছে।কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে একজন শিশু এসেছে। তিনি বলেন, কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে অনেকে ফার্মেসীতে চিকিৎসা নিচ্ছেন এটা সঠিক না।শুধু জলাতঙ্কের ভেকসিন না যে কোন ঔষধই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ছাড়া নেওয়া ঠিক না।ভ্যকসিনের ডোজ মেইনটেইনের নিয়ম আছে। এটা হসপিটালে বা চিকিৎসকের পরামর্শ নিয়ে নেওয়া উচিত। তা না হলে জলাতঙ্কের ঝুঁকি থেকে যাবে। জনগুরুত্বপূর্ণ এই বিষয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলে পদক্ষেপ নেবেন বলেও জানান তিনি।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন,পাগলা কুকুরের কামড়ে কয়েকজন আহত হওয়ার খবর শুনেছি।এ ব্যপারে উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।


এইচ বি বা