শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করলেন
প্রধানমন্ত্রী হিসেবে সিলেট প্রথম সফর করছেন প্রধানমন্ত্রী
প্রকাশিত: ০২/০৫/২০২৬ ১১:৫১:৪২ পূর্বাহ্ন
ছবি: ।
সিলেটে পৌঁছেই সকাল সাড়ে ১০টায় হযতে শাহজালাল (রহ.) মাজার জিয়ারতে করেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেখানে তিনি দেশ ও জাতির শান্তিকামনায় মোনাজাত করেন। এসময় সিলেট বিএনপির নেতৃবৃন্দ সাথে ছিলেন।
এরআগে বৃষ্টি উপেক্ষা করে সরকার গঠনের আড়াই মাসের মাথায় আজ শনিবার সকাল ১০টায় বিমানের একটি ফ্লাইটে করে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। এসময় তার সাথে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।
এয়োদশ সংসদ নির্বাচনের আগে গত ২২ জানুয়ারি সিলেটে প্রথম নির্বাচনী জনসভায় বক্তব্য দিয়েছিলেন দলের নতুন চেয়ারম্যান হিসেবে। এবার প্রধানমন্ত্রী হিসেবে সিলেট সফর করছেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে সিলেটে এটি তার প্রথম সিলেট সফর।
s/c