প্রকাশিত

০৬/০৫/২০২৬ ০৫:০৮:২৪ অপরাহ্ন

সিলেট জুড়ে

সিলেট মহানগর ছাত্রদলের নেতৃত্বে সাজু, রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন

সিলেট মহানগর ছাত্রদলের নেতৃত্বে সাজু, রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন

প্রকাশিত: ০৬/০৫/২০২৬ ০৫:০৮:২৪ অপরাহ্ন

ছবি: ।

ত্যাগ, নির্যাতন, জুলুম, হামলা-মামলার নিরবচ্ছিন্ন চাপ সবকিছুকে দৃঢ় মনোবল ও অদম্য সাহসে উপেক্ষা করে দীর্ঘ সময় ধরে রাজপথে সক্রিয় থেকেছেন সিলেট মহানগর ছাত্রদলের অর্থ সম্পাদক তোফায়েল আহমেদ সাজু ভাই।

বিশেষ করে শেখ হাসিনা আমলের দমন-পীড়ন, রাজনৈতিক প্রতিকূলতা ও নানা প্রতিবন্ধকতার মধ্যেও তিনি সিলেটের রাজনৈতিক অঙ্গনে নিজের অবস্থানকে শুধু ধরে রাখেননি, বরং আরও শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করেছেন। কঠিন সময়গুলোতে তাঁর ধৈর্য, সাহস এবং সাংগঠনিক দায়িত্ববোধ তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে।

দলীয় শৃঙ্খলার প্রতি অগাধ শ্রদ্ধা, সাংগঠনিক দক্ষতা এবং সময়োপযোগী নেতৃত্বগুণের সমন্বয়ে তিনি নিজেকে একজন পরিপক্ক, দূরদর্শী ও গ্রহণযোগ্য রাজনৈতিক কর্মী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। প্রতিটি আন্দোলন-সংগ্রামে তাঁর সক্রিয় উপস্থিতি, নেতাকর্মীদের পাশে থাকার মানসিকতা এবং সিদ্ধান্ত গ্রহণে দৃঢ়তা সংগঠনের ভেতরে তাঁর প্রতি আস্থা আরও দৃঢ় করেছে।

সংকটময় সময়ে নেতৃত্বের যে দৃঢ়তা, স্থিতিশীলতা ও বিচক্ষণতা প্রয়োজন—তোফায়েল আহমেদ সাজু ভাই বারবার তা প্রমাণ করেছেন। আন্দোলনের কঠিন বাস্তবতা, গ্রেফতার-হয়রানি, মামলা-জটিলতা সবকিছুর মধ্য দিয়েই তিনি অর্জন করেছেন বাস্তবমুখী অভিজ্ঞতা, যা তাঁকে করেছে আরও পরিণত ও দায়িত্বশীল। সংগ্রামের প্রতিটি ধাপ তাঁর নেতৃত্বকে করেছে আরও সুসংগঠিত ও শক্তিশালী।

নানা প্রতিকূলতা ও চাপের মুখেও তিনি কখনোই সংগঠনের আদর্শ ও নীতির সঙ্গে আপস করেননি। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সংগঠনের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি কাজ করে গেছেন নিরলসভাবে। তাঁর এই দায়বদ্ধতা, নিষ্ঠা ও আত্মত্যাগ সিলেট মহানগর ছাত্ররাজনীতিতে এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে রয়েছে।

সিলেট মহানগর রাজনীতিতে তাঁর দীর্ঘদিনের অবদান, ত্যাগ ও সক্রিয় ভূমিকা ইতোমধ্যে তাঁকে একটি স্বতন্ত্র ও সম্মানজনক অবস্থানে অধিষ্ঠিত করেছে।

নেতাকর্মীদের সঙ্গে তাঁর সুসম্পর্ক, সংগঠনের প্রতি দায়বদ্ধতা এবং মাঠপর্যায়ে তাঁর কার্যক্রম তাঁকে একটি নির্ভরযোগ্য নেতৃত্বের প্রতীক হিসেবে তুলে ধরেছে।

আমরা দৃঢ়ভাবে প্রত্যাশা করি, সিলেট মহানগর ছাত্রদলের নতুন কমিটি গঠনের ক্ষেত্রে তোফায়েল আহমেদ সাজু ভাইয়ের ত্যাগ, বিশেষ করে হাসিনা আমলের দমন-পীড়নের সময়কার সংগ্রাম, তাঁর অর্জিত অভিজ্ঞতা ও প্রমাণিত সাংগঠনিক সক্ষমতার যথাযথ মূল্যায়ন করা হবে।


এইচ বি বা