প্রকাশিত

০৭/০৫/২০২৬ ০৪:২৮:৪০ অপরাহ্ন

সিলেট জুড়ে

সিলেটে হামের উপসর্গ নিয়ে প্রতিদিনই মারা যাচ্ছে শিশু

সিলেটে হামের উপসর্গ নিয়ে প্রতিদিনই মারা যাচ্ছে শিশু

প্রকাশিত: ০৭/০৫/২০২৬ ০৪:২৮:৪০ অপরাহ্ন

ছবি: ।

সিলেটে হামের উপসর্গ নিয়ে প্রায় প্রতিদিনই মারা যাচ্ছে শিশু। গত তিনদিন টানা মৃত্যু দেখলো সিলেট। সবশেষ সিলেটে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।


বুধবার বিষয়টি নিশ্চিত করে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় এক বছর বয়সী শিশুটি। এ নিয়ে সিলেট বিভাগে এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে।


এদিকে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ১৪১ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে ৮ জন রোগী শনাক্ত হয়েছেন। এই সময়ে ৬৬ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আজ ৭ মে পর্যন্ত বিভাগে মোট ১৪১ জন ল্যাব-নিশ্চিত (কনফার্মড) হাম রোগী শনাক্ত হয়েছে। মারা যাওয়া শিশুদের মধ্যে ৩ জন নিশ্চিত হামের রোগী ছিলেন সেটি নিশ্চিত করা গেছে। বাকিরা সন্দেহভাজন।


সন্দেহভাজন ১৪১ জন রোগীর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৯২ জন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন চিকিৎসাধীন আছেন। বিভাগের সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৬৬ জন, ১৫ জন করে হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাকিরা বিভাগের অন্যান্য হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।




এইচ বি বা