সিলেটে স্থানীয় সরকার নির্বাচনে এনসিপির দলীয় প্রার্থী যারা
সিলেটে স্থানীয় সরকার নির্বাচনে এনসিপির দলীয় প্রার্থী যারা
প্রকাশিত: ১১/০৫/২০২৬ ০৩:৪৮:৫৯ অপরাহ্ন
ছবি: ।
স্থানীয় সরকার নির্বাচন ঘিরে প্রথম ধাপে উপজেলা এবং পৌরসভা নির্বাচনে চেয়ারম্যান ও মেয়র পদে ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর মধ্যে সিলেট বিভাগের বেশ কয়েকজন প্রার্থী রয়েছেন। রোববার (১০ মে) দলের বাংলামোটর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। ঘোষিত ১০০ প্রার্থীর মধ্যে ৫০ জন উপজেলা চেয়ারম্যান ও ৫০ জন পৌরসভার মেয়র প্রার্থী রয়েছেন। সিলেটে এনসিপির প্রার্থী হলেন যারা: এছাড়া বিভাগের ৮টি উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা করা হয়েছে। তারা হলেন- সিলেট জেলার কানাইঘাটে বুরহান উদ্দিন ইউসুফ, কোম্পানীগঞ্জে উবায়েদ আহমদ, ওসমানীনগরে মোহাম্মদ মোশাহিদ আলী, জৈন্তাপুরে মো. জাকারিয়া (লাদেন) ও গোয়াইনঘাটে মনসুরুল হাসান নগরী। হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায়- কামাল আহমেদ এবং মৌলভীবাজারের রাজনগরে খালেদ হাসান ও কুলাউড়ায় আবু রুকিয়ানকে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
সিলেট বিভাগের একটি পৌরসভার ও ৮টি উপজেলার প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। পৌরসভাগুলোর মধ্যে কেবলমাত্র হবিগঞ্জ সদরে দলীয় মেয়র প্রার্থী হিসেবে মাহবুবুল বারী চৌধুরী মুহিবের নাম ঘোষণা করা হয়েছে।
এইচ বি বা