নারী কেলেংকারিতে ফেঁসে চাকরি খুইয়েছেন মুফতি মাওলানা জাকারিয়া জাবেরসহ ২ জন
নারী কেলেংকারিতে ফেঁসে চাকরি খুইয়েছেন মুফতি মাওলানা জাকারিয়া জাবেরসহ ২ জন
প্রকাশিত: ২৫/০৫/২০২৬ ০৯:১৯:০৬ অপরাহ্ন
ছবি: ।
নারীঘটিত কেলেংকারিতে ফেঁসে চাকরি খুইয়েছেন মুফতি মাওলানা জাকারিয়া জাবের। গ্রামের বাড়ি সিলেটের বালাগঞ্জ উপজেলায়। সুললিত কন্ঠের অধিকারী এই যুবা বক্তা ধর্মীয় শাস্ত্রের খুঁটিনাটি বিষয় নিয়ে যুক্তি-তর্কে অত্যন্ত দক্ষ। সম-সাময়িক প্রসঙ্গ নিয়ে শ্রোতাদের হৃদয় জয় করার মতো বয়ান পেশ করতে পারঙ্গম। ছিলেন সিলেটের দক্ষিণ সুরমার অত্যন্ত সচেতন ও সমৃদ্ধ এলাকার একটি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও পেশ ইমামের দায়িত্বে। সু-বক্তার কারণে কর্মরত এলাকায় তিনি ছিলেন খুবই জনপ্রিয়। প্রবাসী অধ্যুষিত এই এলাকার প্রবাসীরা হুজুরের সুকণ্ঠের বয়ান শুনে বিমোহিত হয়ে তাকে খুব ভালোবাসতেন। বিদেশ থেকেও প্রবাসীরা তার জন্য নানা সময় টাকা-পয়সা বা উপঢৌকন পাঠাতেন। কিন্তু জৈবিক চাহিদা মেটাতে গিয়ে শেষমেষ ধরা খেয়েছেন এলাকাবাসীর হাতে। আর এই সুবাদে মসজিদ পরিচালনা কমিটি অগ্রিম এক মাসের বেতন দিয়ে চাকরিচ্যুত করেছে তাকে। শুধু তাই নয়, অপকর্মে সহযোগিতা এবং অপরাধ গোপন রাখার দায়ে সহকর্মী প্রধান মোয়াজ্জিন হাফেজ আবুল হাসানেরও চাকরি গেছে।
তবে এ ঘটনার ব্যাপারে তার বক্তব্য কি? জানতে চাকরিচ্যুত মুফতি মাওলানা জাকারিয়া জাবের-এর দুটো নাম্বারে (০১৭১৬-৩৮৭৫৯৬ ও ০১৬৪৫-৬২৮২৮৪) বেশ কয়েকবার কল দিলেও তিনি কল রিসিভ করেননি। তাই সাড়া না পেয়ে তার স্ত্রীর বড়ভাই (সম্বন্ধি) সাইদুল ইসলামের নাম্বারে (০১৭৩৩-৫১২৮৯১) কল দেয়া হয়। কিন্তু অজ্ঞাত কারণে তিনিও কল রিসিভ করেননি।
এলাকাবাসী ও মসজিদ পরিচালনা কমিটি সুত্রে জানা গেছে, বছর দুয়েক আগে মুফতি মাওলানা জাকারিয়া জাবের উক্ত মসজিদের খতিব ও পেশ ইমাম হিসেবে চাকরি শুরু করেন। সহকর্মীরা পূর্ব থেকেই মসজিদে কর্মরত ছিলেন। এই মসজিদে যোগদানের পর মুফতি জাকারিয়া নতুন একটি কার কিনে অত্র এলাকার এক তরুণকে ড্রাইভারের চাকরি দেন। ড্রাইভারের ভাষ্য অনুযায়ী, মুফতি সাহেব প্রায় প্রতিদিন-ই এশার নামাজের পর তাকে কল দিয়ে এনে বেরিয়ে পড়তেন নগর পরিক্রমায়। গভীর রাত পর্যন্ত চলতো তার নগরভ্রমণ। নগরির রিকাবীবাজার এলাকায় সরকারি মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের বিপরীতে একটি বাসায় তিনি নিয়মিত যাত্রা বিরতি করতেন। ওই বাসায় গেলে ৩/৪ ঘন্টা বিশ্রাম করে গভীর রাতে মসজিদে ফিরে আসতেন। সহকর্মী হাফেজ আবুল হাসান ও মসজিদে কর্মরত জনৈক খাদেমের ভাষ্য অনুযায়ী এশার নামাজের পর বাইরে গিয়ে ফজরের আগে মসজিদে ফিরে ইমাম সাহেব নিয়মিত গোসল করতেন। কি কারণে এতো রাতে গোসল করছেন (?) এর উত্তরে মুফতি মাওলানা জাকারিয়া জাবের বলতেন, ‘গাড়িতে করে একটু ঘুরে এসেছি। ধুলোবালি লেগেছে, তাই গোসল করছি।’ যোগদানের পর থেকে লোকচক্ষুর অন্তরালে এভাবেই চলছিল তার দৈনন্দিন জীবন।
ড্রাইভারের ভাষ্য, ‘শুধু রিকাবীবাজার বা নগরির অনত্র নয়। দক্ষিণ সুরমার আরো দু/একটি মহল্লা ও গ্রামের কয়েকটি বাড়িতেও রাতের বেলা হুজুরের নিয়মিত যাতায়াত ছিল। কোন বাসা-বাড়িতে গেলে ৪/৫ ঘন্টার আগে বেরোতেন না। খোঁজ নিয়ে জেনেছি, এসব বাড়ির পুরুষরা প্রবাসে অথবা অন্যত্র চাকুরি করে থাকেন। চিকিৎসার নামে হুজুর এসব বাসায় যাতায়াত করতেন বলে আমাকে জানিয়েছেন। তবে শুরু থেকেই হুজুরের এমন কার্যকলাপে আমি সন্দিহান ছিলাম। কারণ চিকিৎসার জন্য কোন বাসা-বাড়িতে ২/১ বারের বেশী যাওয়ার কথা নয়। কিন্তু হুজুর প্রায়ই এসব বাসায় যাতায়াত করতেন।’
মসজিদ পরিচালনা কমিটি ও এলাকাবাসীর সুত্রে আরো জানা গেছে, বিগত ২/৩ মাস থেকে প্রায়ই রাত সাড়ে ১০টা বা ১১টার দিকে একটি ৭/৮ বছরের শিশু নিয়ে একজন যুবতী বোরকা-হিজাব-নেকাব পরে মসজিদের হুজরাখানায় ইমামের নির্দিষ্ট কক্ষে আসতেন। সহকর্মীরা জিজ্ঞেস করলে বলতেন, ‘আমার মামী এসেছেন পারিবারিক কিছু বিষয়ে কথা বলতে। এলাকার কেউ জিজ্ঞেস করলে বলতেন, মায়ের সৎবোন আমার খালা এসেছেন জরুরী প্রয়োজনে।’ ‘প্রয়োজন’ শেষ হলে ড্রাইভারকে দিয়ে আবার বাসায় পাঠিয়ে দিতেন। এভাবেই চলছিল মুফতি মাওলানা জাকারিয়া জাবের হুজুরের নারীঘটিত নানা রকমের ‘কুকীর্তি’।
সহকর্মী হাফেজ আবুল হাসান ও মসজিদে কর্মরত জনৈক খাদেম জানিয়েছেন, ‘বেশ কয়েকজন নারীর সাথে মুফতি সাহেবের সম্পর্ক(?) ছিল। যা আমরা দেখেছে এবং শুনেছি। কিন্তু এতো বড়ো মাপের একজন মুফতি ও ইমাম সাহেবের বিরুদ্ধে কথা বললে হয়তো কেউ বিশ্বাস করবেন না বিধায় আমরা মুখ খুলতে সাহস করিনি।’
শেষপর্যন্ত গত ১১ মে রাতে তিনি হাতে-নাতে ‘কট’ খেলেন এলাকাবাসীর কাছে। জানা গেছে, আগের দিনও নাকি ওই যুবতী মসজিদের হুজরাখানায় ইমামের কক্ষে এসেছিলেন। হুজুরের সকল অপকর্ম ফাঁস হয়ে গেলে মসজিদ পরিচালনা কমিটি তাৎক্ষণিক বৈঠকে বসে। এসব ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি স্বীকার করেন যে, রাতে তিনি শহরের বিভিন্ন আত্মীয়ের বাসায় বিশ্রামের জন্য গিয়ে রাত কাটাতেন। তবে তার বড় ভাই এবং স্ত্রীর বড় ভাই সাইদুল ইসলাম জানিয়েছেন শহরের কোথায়ও তাদের ঘনিষ্ট কোন আত্মীয়ের বাসা নাই। শেষ পর্যন্ত মসজিদ পরিচালনা কমিটি বাধ্য হয়ে তাকে চাকরিচ্যুত করেন। সাথে হুজুরের অপকর্ম গোপন এবং সহযোগিতার অপরাধে তার সহকর্মী টিকটক করতে পারদর্শী প্রধান মোয়াজ্জিন হাফেজ আবুল হাসানকেও চাকরিচ্যুত করা হয়। মসজিদ পরিচালনা কমিটি কিন্তু অমানবিকতা করেনি। চলতি মাসের পুরো বেতন দিয়েই তাদের বিদায় দিয়েছেন।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, এই খতিব ও মোয়াজ্জিনদের অপকর্মে ক্ষুব্দ ও তিক্ত মহল্লার একাংশের বাসিন্দারা দ্বিধা-বিভক্ত হয়ে স্থানীয় একটি পাঞ্জেগানা মসজিদকে গত ২২ মে শুক্রবার থেকে জামে মসজিদ হিসেবে রূপান্তরিত করেছেন। এলাকার মুসল্লিরা কেন্দ্রীয় জামে মসজিদের প্রধান খতিব মুফতি মাওলানা জাকারিয়া জাবের ও তার সহকর্মীদের এরকম অনৈতিক কর্মকান্ডে প্রচন্ড বিক্ষুব্দ। তারা বলেন, আমরা বিশ্বাস করে ইমাম সাহেবদের পেছনে নামাজ আদায় করি। কিন্তু তাদের এসব কীর্তিকলাপ শুনে ও দেখে আমরা বিষ্মিত, স্তব্দ। আমরা মনে করি আলিম নামধারী এসব ‘কট’ খাওয়া মোল্লাদের পেছনে নামাজ আদায় করা ছহিহ্ হবে না। এদেরকে কোন মসজিদে চাকরি দেয়াও সঠিক হবে না।’
তারা আরো বলেন, ‘পত্র-পত্রিকা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইদানিং আলিম নামধারী মোল্লা-মৌলভীদের অপকর্ম দেখে আমরা ভীত ও শংকিত।’ তাদের প্রশ্ন, ‘তবে কী রাসুল (সাঃ)-এর আগমনের পুর্বের সময় “আইয়ামে জাহেলিয়াতের” যুগ আবার ফিরে এসেছে?’
এইচ বি বা