প্রেস লিগেসি অ্যাওয়ার্ড পাচ্ছেন ৬ সাংবাদিক
সিলেটে মাওলানা রশীদ আহমদ প্রেস লিগেসি অ্যাওয়ার্ড পাচ্ছেন ৬ সাংবাদিক
প্রকাশিত: ০২/০৬/২০২৬ ০৩:১৮:৪২ অপরাহ্ন
ছবি: ।
সিলেটে সাংবাদিকদের জন্য ঘোষিত মাওলানা রশীদ আহমদ প্রেস লিগেসি অ্যাওয়ার্ড পাচ্ছেন সিলেটে কর্মরত চারজন সাংবাদিক। এরই সঙ্গে আরও দুজন সাংবাদিককে দেওয়া হবে সম্মাননা। আগামী শুক্রবার (৫ জুন) নগরের নির্ভানা ইন হলরুমে আনুষ্ঠানিক ভাবে এ অ্যাওয়ার্ড এবং সম্মাননা তুলে দেয়া হবে। মাহমুদ হোসাইন ওয়েলফেয়ার ট্রাস্টের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন এ পুরস্কারের উদ্যোক্তা সংস্থা মিডিয়াগাইড এর নির্বাহী প্রধান মো. ফয়ছল আলম। মো. ফয়ছল আলম জানান, মাওলানা রশীদ আহমদ প্রেস লিগেসি অ্যাওয়ার্ড প্রদানের জন্য গঠিত জুরিবোর্ড এ ছয়জনের নাম চূড়ান্ত করেছে। সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী ৫ জুন শুক্রবার সিলেটের মির্জাজাঙ্গালস্থ নির্ভানা ইন হলরুমে আনুষ্ঠানিক ভাবে অ্যাওয়ার্ড প্রাপ্তদের হাতে তাদের প্রাপ্য পুরস্কার এবং সম্মাননা তুলে দেয়া হবে। পুরস্কার হিসেবে আর্থিক সম্মানীর পাশাপাশি সনদপত্র এবং ক্রেস্ট প্রদান করা হবে।
এইচ বি বা