প্রকাশিত

০২/০৬/২০২৬ ০৩:৪৭:০০ অপরাহ্ন

সিলেট জুড়ে

যে বার্তা দিল আবহাওয়া অফিস

সিলেটের জন্য যে বার্তা দিল আবহাওয়া অফিস

প্রকাশিত: ০২/০৬/২০২৬ ০৩:৪৭:০০ অপরাহ্ন

ছবি: ।

সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে ওই এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে।


দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য মঙ্গলবার (২ জুন) দুপুর ১টা পর্যন্ত দেওয়া আবহাওয়া অধিদফতরের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।


সতর্কবার্তায় বলা হয়েছে, সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ পরিস্থিতিতে সিলেট অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।



আবহাওয়া অধিদফতরের এ পূর্বাভাসের পর নদীপথে চলাচলকারী নৌযান ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।






এইচ বি বা