প্রকাশিত

০২/০৬/২০২৬ ০৬:৩৫:০০ অপরাহ্ন

প্রবাস

আলোচনা সভা ও দোয়া মাহফিল

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে সুইডেন মহানগর বিএনপির এক আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রকাশিত: ০২/০৬/২০২৬ ০৬:৩৫:০০ অপরাহ্ন

ছবি: ।

সুইডেন মহানগর বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে সুইডেন মহানগর বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


সংগঠনের সভাপতি মাসুদুল হক হিমুর সভাপতিত্বে এবং সহসভাপতি কবির আহমেদ ও সাধারণ সম্পাদক সাকিব হোসেনের যৌথ সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।

প্রধান অথিতি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন যথাক্রমে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও নির্বাহী কমিটির সদস‍্য আনোয়ার হোসেন খোকন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকা এক আসনের মাননীয় সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইডেন বিএনপির সভাপতি আবুল হাসান খান বাবু এবং সিনিয়র সহসভাপতি বাদল আহমেদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য বাছিত চৌধুরী।

এছাড়াও বক্তব্য রাখেন সিরাজুল ইসলাম, আক্তার মিয়া, জাহিদুল হাসান, কাজী মঞ্জুরুল কাদের, হেলাল উদ্দিন হেলু, গোলাম সাদিক সোহেল, ড. মহিউদ্দিন গাজীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক ও কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা দেশের স্বাধীনতা, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জাতীয় উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করেন। একই সঙ্গে তাঁর আদর্শ ও কর্মপ্রেরণা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে সুইডেনে বসবাসরত বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


এইচ বি বা