প্রকাশিত

০৬/০৬/২০২৬ ০৮:১৬:৩৩ অপরাহ্ন

সিলেট জুড়ে

গৃহবধূর মরদেহ উদ্ধার

সিলেটে বিয়ের আড়াই মাসের মাথায় গৃহবধূর মরদেহ উদ্ধার: হত্যার অভিযোগ বাবার

প্রকাশিত: ০৬/০৬/২০২৬ ০৮:১৬:৩৩ অপরাহ্ন

ছবি: ।



সিলেটের গোলাপগঞ্জে গৃহবধূ ঝুমকি রানী দেবকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন তার বাবা। বাবার অভিযোগ, যৌতুকের জন্য ঝুমকিকে হত্যা করেন তার স্বামী ও স্বামীর পরিবারের লোকজন।

শনিবার (৬ জুন) বিকেলে সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ঝুমকির বাবা ও এলাকার বাসিন্দারা। এসময় তারা ঝুমকি হত্যার ন্যায় বিচার দাবি করেন।
গত ২৪মে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ থেকে ঝুমকির মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ঝুমকী রানী দেব গোলাপগঞ্জের বাঘা ইউনিয়নের গৌরাবাড়ি গ্রামের সন্নৎ কুমার দেবের মেয়ে। সন্নৎ পেশায় সবজি বিক্রেতা। প্রায় দুই মাস আগে একই উপজেলার হেতিমগঞ্জ পূর্বপাড়া গ্রামের বাসিন্দা চঞ্চল দাসের সঙ্গে তার বিয়ে হয়।


sa