ছয় সাংবাদিক পেলেন ‘মাওলানা রশীদ আহমদ প্রেস লিগেসি অ্যাওয়ার্ড
ছয় সাংবাদিক পেলেন ‘মাওলানা রশীদ আহমদ প্রেস লিগেসি অ্যাওয়ার্ড
প্রকাশিত: ০৬/০৬/২০২৬ ০৯:৩১:০৭ অপরাহ্ন
ছবি: ।
সিলেটে প্রথম বারের মতো ৬ জন সাংবাদিকের হাতে তুলে দেওয়া হলো মর্যাদাপূর্ণ ‘মাওলানা রশীদ আহমদ প্রেস লিগেসি অ্যাওয়ার্ড ২০২৬’। জমকালো আয়োজনে গত শুক্রবার রাতে (৫জুন) নগরের একটি হোটেল মিলনায়তনে অতিথিরা এসব সাংবাদিকের হাতে অ্যাওয়ার্ড, সম্মাননাপত্র ও সম্মানী তুলে দেন। সিলেটে সূধীজনের উপস্থিতিতে এ অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানকালে সাহসী সাংবাদিকতার জন্য তিনজন সাংবাদিককে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। এছাড়া অন্য তিনজন সাংবাদিককেও নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মর্যাদাপূর্ণ এই সম্মাননা প্রদান করা হয়।
নগরের নির্ভানা ইন হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাওয়ার্ডের প্রবর্তক সংস্থা মাহমুদ হোসাইন ট্রাস্টের ট্রাস্টি, টাওয়ার হ্যামলেটসের ডেপুটি মেয়র আ. ম. অহিদ আহমদ। অনুষ্ঠানে সম্মানীত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহিদুর রহমান, শাবিপ্রবির উপ উপাচার্য ড. সাজেদুল করিম, সিলেট সিটি করপোরেশন-সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, ব্রিটেনের ট্রাইব্যুনাল জজ ব্যারিস্টার নাজ খসরু, গ্রীণ ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড অলিউর
এইচ বি বা