প্রকাশিত

০৯/০৬/২০২৬ ০৭:০৯:৩৫ অপরাহ্ন

সিলেট জুড়ে

১৩ বছর ধরে পরিত্যক্ত ডাকঘর

প্রধানমন্ত্রীর শ্বশুর বাড়ি ফিরলো সেই পুরনো ডাকঘর

প্রকাশিত: ০৯/০৬/২০২৬ ০৭:০৯:৩৫ অপরাহ্ন

ছবি: ।


প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্বশুর রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের বাড়িতে ফিরলো সেই ‘ডাকঘর’। ঐতিহ্যবাহী ডাকঘরটির সামনে ফের দেখা যাচ্ছে অতিপরিচিত সেই লাল বাক্স।
প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়ির ডাকঘর হওয়ায় এর গুরুত্ব বেড়ে যাবে বহুগুণ। প্রধানমন্ত্রীর সহধর্মিণী সিলেটের মেয়ে ডা: জুবায়দা রহমানের পূর্বপুরুষের এই ঐতিহ্যবাহী বাড়ি এলাকাটি জমিদার পরিবারের বাড়ি হিসেবে পরিচিত। গতকাল মঙ্গলবার ডাকবিভাগের আয়োজনে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট বিভাগীয় প্রধান ডাকঘরের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল (ডিপিএমজি) সুজিত চক্রবর্তী। সাজানো গোছানো এই পুরনো জরাজীর্ণ ও ১৩ বছর ধরে পরিত্যক্ত ডাকঘরটি।
তথ্য মতে, সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম এলাকায় বিশাল জায়গা নিয়ে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের পৈত্রিক বাড়ি। এ বাড়ির একটি অংশে ৪২ বছর আগে ১৬ শতক জমি ডাক বিভাগকে দান করে দিয়েছেলেন স্বত্বাধিকারীরা। স্থাপন করা হয়েছিল শাখা ডাকঘর। সেবা পেতেন গ্রাহকরা।
তবে ভবন জরাজীর্ণ হয়ে পড়ায় ২০১৩ সালে এ অফিসের কার্যক্রম স্থানান্তর করা হয় সিলাম সাব-পোস্ট অফিসে। তবে সময়ের অপরিহার্যতায় প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়ির ডাকঘরটির কার্যক্রম সচল করা হলো আবারো। সিলেট বিভাগীয় প্রধান ডাকঘর সূত্রে জানা গেছে, স্থানীয় পর্যায়ে ডাকসেবা নিশ্চিত করতে ১৯৮৪ সালে দক্ষিণ সুরমার সিলাম এলাকার বিরাহিমপুর গ্রামে মরহুম রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের বাড়ির ১৬ শতক জায়গা ডাক বিভাগকে দান করে দেয়া হয়। সেখানে স্থাপন করা হয় শাখা ডাকঘর (ইডিবিও)। পুরোদমে চলতে থাকে কার্যক্রম। কিন্তু একপর্যায়ে ডাকঘরটি জরাজীর্ণ হয়ে পড়ায় ২০১৩ সালে পার্শ্ববর্তী সিলাম সাব-পোস্ট অফিসে এ শাখার কার্যক্রম স্থানান্তর করা হয়। তবে এবার প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়ির সেই পরিত্যক্ত ডাকঘরটি সংস্কার করে এতে প্রাণ ফেরাচ্ছে ডাক বিভাগ। কয়েক লাখ টাকা ব্যয়ে সংস্কার কাজ শেষ হয়।


sa