ছবি: ।
মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে আনন্দ-উচ্ছ্বাস ও প্রাণবন্ত পরিবেশে সিলেটে অনুষ্ঠিত হয়েছে মৌসুমি ফল উৎসব। নানা জাতের টাটকা ও রসালো ফল নিয়ে আয়োজিত এ উৎসব শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও আনন্দের আবহ তৈরি করে।
সিলেটের খাদিমনগর ইউনিয়নে অবস্থিত মা’হাদুল কোরআন নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসায় স্বেচ্ছাসেবী সংগঠন সেইফটি সোশ্যাল অর্গানাইজেশনের উদ্যোগে এ আয়োজন করা হয়।
সেইফটি সোশ্যাল অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা অ্যাডমিন মুক্তার হোসেন মান্না জানান, শিশু ও কিশোরদের মধ্যে দেশীয় মৌসুমি ফলের প্রতি আগ্রহ তৈরি, পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং আনন্দঘন পরিবেশে সময় কাটানোর লক্ষ্যেই এ উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের মৌসুমি ফল পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেইফটি সোশ্যাল অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা অ্যাডমিন মুক্তার হোসেন মান্না, রবিউল ইসলাম রবি, মুহিবুর রহমান সোয়েব, রুমান মিয়া এবং সংগঠনের কার্যনির্বাহী সদস্য আল আমিনসহ অন্যান্য সদস্যরা।
এছাড়া অনুষ্ঠানে শুভাকাঙ্ক্ষী হিসেবে উপস্থিত ছিলেন আখলাকুর রহমান তুহিন ও তানিম আহমদ।
শুভ প্রতিদিন/এমকে