প্রকাশিত

১১/১১/২০২৫ ০৫:৫৭:৩৪ অপরাহ্ন

খেলাধুলা

স্পিনারদের ঘূর্ণিতে শেষ বিকেলে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ

প্রকাশিত: ১১/১১/২০২৫ ০৫:৫৭:৩৪ অপরাহ্ন

ছবি: ।

দিনের প্রথম ওভারেই হাসান মাহমুদের দুর্দান্ত সূচনায় আয়ারল্যান্ডকে চাপে ফেলেছিল বাংলাদেশ। কিন্তু এরপর পল স্টার্লিং ও ক্যাড কারমাইকেলের ফিফটিতে ম্যাচে ফিরেছিল অতিথিরা। তবে দিনের শেষ বিকেলে স্পিনারদের ঘূর্ণি জালে আবারও নিয়ন্ত্রণ ফিরে পায় স্বাগতিকরা। সিলেট টেস্টের প্রথম দিন শেষে আয়ারল্যান্ডের সংগ্রহ ৮ উইকেটে ২৭০ রান। অপরাজিত আছেন বেন মেকার্থি ২১ রানে। বাংলাদেশের হয়ে সর্বাধিক ৩ উইকেট নিয়েছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।
দিনের শুরুটা ছিল  দারুণ, হাসান মাহমুদের করা ইনিংসের চতুর্থ বলেই এলবিডব্লিউ হন আয়ারল্যান্ড ওপেনার অ্যান্ডি বার্লবির্নি। কিন্তু এরপর দীর্ঘ সময় জুটি গড়েন স্টার্লিং ও কারমাইকেল। দুজনের ব্যাটে দ্বিতীয় উইকেটে আসে ৯৬ রানের পার্টনারশিপ। শেষ পর্যন্ত ৬০ রান করে ফেরেন স্টার্লিং, আর ৫৯ রানে থামেন কারমাইকেল।
মিডল অর্ডারে ক্যাম্পার (৪৪) ও টাকার (৪১) কিছুটা প্রতিরোধ গড়লেও শেষ বিকেলে স্পিনের জালে ধরা দেন তারা। মিরাজ ও হাসান মুরাদের নিখুঁত বোলিংয়ে এক সেশনেই ৪ উইকেট হারায় আয়ারল্যান্ড।
দিনশেষে স্বস্তি নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ, দ্বিতীয় দিনের শুরুতেই আইরিশদের বাকি দুই উইকেট তুলে নেওয়ার লক্ষ্য টাইগারদের।

শুভ প্রতিদিন/এমকে